ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ধরা পড়া শাকিল হোসেন নামের এক ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুজনকে একই মেয়াদে সাজা দেওয়া হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা শাকিল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। দণ্ডপ্রাপ্ত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এদিকে মাদকদ্রব্যসহ আটক হওয়ার পর প্রচলিত আইনে নিয়মিত মামলা না দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়ায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দেয়। অভিযোগ উঠে, ছাত্রদল নেতা হওয়ায় একদিনের সাজা দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্র জানায়, নওগাঁ মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরের দিকে আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রিজ এলাকায় তিনজনের কাছে গাঁজা পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যার দিকে তাদের তিনজনকেই একদিন করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন দোহা দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে নওগাঁ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়েছিল। তাদের কাছে গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে একদিন করে কারাদণ্ড দিয়েছেন।’
আরও পড়ুনঃ  শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড

আপডেটের সময়: ০৯:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬