
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত বাজারে স্বর্ণের দামে নতুন কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি সংগঠনটি।
বর্তমান স্বর্ণের দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়। এর আগে গত ৯ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। চার দিনের ব্যবধানে আবারও দাম কমায় সংগঠনটি।
রুপার বর্তমান দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ৪ হাজার ১৯৯ টাকা
- ২১ ক্যারেট: ৩ হাজার ৯৬৬ টাকা
- ১৮ ক্যারেট: ৩ হাজার ৪৪১ টাকা
- সনাতন পদ্ধতি: ২ হাজার ৬২৪ টাকা
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।
অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
প্রতিবেদকের নাম 





















