ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি শনিবার খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০ ভারতের জাতীয় বিক্ষোভেও যোগ দিতে পারে থালাপতি বিজয়ের দল জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৪৫তম বিসিএসে প্রজ্ঞাপন জারি: নিয়োগ পেলেন ১৭০২ জন প্রার্থী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের আলোকেই এই নিয়োগ দেওয়া হয়েছে। নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা বেতনক্রমে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এই বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। সব ধাপ শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করে ১, ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করে।
চূড়ান্ত সুপারিশের দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর এই প্রাক-নিয়োগ গেজেট প্রকাশ করা হলো। তবে বিসিএসের এই দীর্ঘসূত্রতা নতুন কিছু নয়; এর আগের বিভিন্ন বিসিএস পরীক্ষায় দেখা গেছে ফল প্রকাশ ও নিয়োগের গেজেটের মধ্যে মাসের পর মাস সময়ক্ষেপণ হতে। বর্তমানে ৪৬তম ও ৪৭তম বিসিএসের চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীরাও গেজেট প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন।
আরও পড়ুনঃ  চলতি মাসেই এমআরটি-১-এর চার ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

৪৫তম বিসিএসে প্রজ্ঞাপন জারি: নিয়োগ পেলেন ১৭০২ জন প্রার্থী

আপডেটের সময়: ০৯:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের আলোকেই এই নিয়োগ দেওয়া হয়েছে। নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা বেতনক্রমে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এই বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। সব ধাপ শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করে ১, ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করে।
চূড়ান্ত সুপারিশের দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর এই প্রাক-নিয়োগ গেজেট প্রকাশ করা হলো। তবে বিসিএসের এই দীর্ঘসূত্রতা নতুন কিছু নয়; এর আগের বিভিন্ন বিসিএস পরীক্ষায় দেখা গেছে ফল প্রকাশ ও নিয়োগের গেজেটের মধ্যে মাসের পর মাস সময়ক্ষেপণ হতে। বর্তমানে ৪৬তম ও ৪৭তম বিসিএসের চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীরাও গেজেট প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন।
আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর