ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা, ডাম্পিং ৬০৬ গাড়ি থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক, আলোচনায় জ্বালানি সংকট ও বৈশ্বিক ঋণ স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি কমাতে ১৭টি বিষয় বিবেচনায় রাখার পরামর্শ সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের ক্রেস্ট প্রদান চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অপেক্ষায় ২ হাজার ৫৩২ যাত্রী দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি, ফেরত দিতে দাবি দেড় লাখ টাকা মালয়েশিয়ায় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯ সিলেটে মোটরসাইকেল থামিয়ে সাবেক ছাত্রদল নেতাকে হত্যা, আহত ১
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। নতুন নির্দেশনায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে। একই সঙ্গে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে সরকারি ব্যয় সাশ্রয়, দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অনুষ্ঠান আয়োজন সীমিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল

অনুষ্ঠান আয়োজনে যেসব নির্দেশনা

পরিপত্র অনুযায়ী, সাধারণ দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে।

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যেন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুর ধরন বদলে বাড়ছে রোগীদের হার্টের সমস্যা

এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে। নগদ অর্থ কিংবা উপকরণ ব্যয় ছাড়াই আয়োজন করা সম্ভব—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন বা কর্মদিবসে করা যাবে।

ঢাকার বাইরে থেকে কর্মকর্তা-কর্মচারী আনা নিরুৎসাহিত

কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী আন্দোলনে তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

একই দিনে পালন করা হবে সমধর্মী দিবস

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবস একই তারিখে একত্রে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে অগ্রাধিকার দিতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ে সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

পরিপত্রে উল্লেখিত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা, ডাম্পিং ৬০৬ গাড়ি

সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৩:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। নতুন নির্দেশনায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে। একই সঙ্গে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে সরকারি ব্যয় সাশ্রয়, দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অনুষ্ঠান আয়োজন সীমিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আবরার হত্যার জাগরণেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

অনুষ্ঠান আয়োজনে যেসব নির্দেশনা

পরিপত্র অনুযায়ী, সাধারণ দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে।

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যেন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড