ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল, ২–৩ মাসের মধ্যে মিলতে পারে বিদ্যুৎ ব্যাংকের টাকা চুরির মামলায় ৩ বছরের সাজা, চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশিদের নিরাপত্তা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ‘ভয় পাইছে, ভয় পাইছে’—ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য আচারের বয়ামে লুকানো হীরা-স্বর্ণ, শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার জব্দ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা, ডাম্পিং ৬০৬ গাড়ি থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক, আলোচনায় জ্বালানি সংকট ও বৈশ্বিক ঋণ স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি কমাতে ১৭টি বিষয় বিবেচনায় রাখার পরামর্শ সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের ক্রেস্ট প্রদান চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার জেনারেশন।

রোববার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া জিকিউ বলপেন ১২ দশমিক ৫০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ এবং ডরিন পাওয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আরও পড়ুনঃ  লাওসে নতুন চীনা সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি, স্যাটেলাইট চিত্রে প্রমাণ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২০২৫-২৬ অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

জিকিউ বলপেন

জিকিউ বলপেন ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থবছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা।

আরও পড়ুনঃ  সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কারসন

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা।

আরও পড়ুনঃ  সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।

ডরিন পাওয়ার জেনারেশন

ডরিন পাওয়ার জেনারেশন সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৭ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল, ২–৩ মাসের মধ্যে মিলতে পারে বিদ্যুৎ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আপডেটের সময়: ০৪:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার জেনারেশন।

রোববার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া জিকিউ বলপেন ১২ দশমিক ৫০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ এবং ডরিন পাওয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আরও পড়ুনঃ  লাওসে নতুন চীনা সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি, স্যাটেলাইট চিত্রে প্রমাণ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২০২৫-২৬ অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

জিকিউ বলপেন

জিকিউ বলপেন ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থবছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা।

আরও পড়ুনঃ  সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা।

আরও পড়ুনঃ  সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার, বিদেশযাত্রায় নতুন বাধা