
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়। এর আগে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিকের আটটি বিভাগে এসব মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যান
রমনা বিভাগ: তিনটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে।
লালবাগ বিভাগ: ১২টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১১টি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।
মতিঝিল বিভাগ: ২৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি অটোরিকশা ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।
ওয়ারী বিভাগ: ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে।
তেজগাঁও বিভাগ: সাতটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১২টি অটোরিকশা ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।
মিরপুর বিভাগ: নয়টি বাস, সাতটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৩৪টি অটোরিকশা ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগ: ১৯টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি অটোরিকশা ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে।
গুলশান বিভাগ: ১১০টি বাস, আটটি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি অটোরিকশা ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮০৫টি মামলা হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ৮০৫টি মামলা হয়েছে গুলশান বিভাগে। আর সবচেয়ে কম ৭৪টি মামলা হয়েছে রমনা বিভাগে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 






















