ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের ২৫ বছর পর আবারও একসঙ্গে হৃতিক-কারিনা, ইঙ্গিত করণ জোহরের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দেওয়ার পর বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই ডিএফসির অর্থায়নে বাংলাদেশে বাড়বে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান: মাহ্দী আমিন বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

সারাদেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস, জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। এ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনা করেন আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এখানে কোনো একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, সরকারের ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

অধ্যাপক লুৎফর রহমান আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ও বর্তমান সরকার অস্থিতিশীলতা সৃষ্টির এমন কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কাউসার টগর বলেন, গত ১৬-১৭ বছর ধরে একটি গোষ্ঠী গণতন্ত্রের লেবাস পরে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা অগ্নিসন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তাদের অপকর্মের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গঠন ও অগ্রগতিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গড়ার কাজে তাদের এগিয়ে আসতে হবে। তৎকালীন শাসকগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষের চিন্তা ও মননে বিভাজন তৈরির অপচেষ্টার ইতিহাস সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। দলীয় কর্মীদের ব্যবহার না করে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রেখেছে। দলীয় বলপ্রয়োগের পরিবর্তে প্রশাসনের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার এ পদক্ষেপ আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের পরিচয় বহন করে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণতান্ত্রিক শাসনব্যবস্থার এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা আর ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ২৪ জুলাই রাজপথে নামার মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং প্রত্যেক নাগরিকের জীবন, মতপ্রকাশ, প্রতিবাদসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং শিক্ষার্থীদের দুর্বিষহ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। তবে এ বিচার অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনের শাসন অনুসরণ করে হতে হবে বলে উল্লেখ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ড. রুমানা পারভীন অ্যানিসহ অনেকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের

অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

আপডেটের সময়: ০২:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬