ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দেওয়ার পর বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

আরও পড়ুনঃ  ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর পরিণতিতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের একটি অংশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগে ভূমিকা রেখেছে। অথচ এখন আওয়ামী লীগের কথিত সহিংস কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে।

আরও পড়ুনঃ  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তাঁরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। নিজের জীবনদানের মধ্য দিয়ে তাঁকে সেই প্রায়শ্চিত্ত করতে হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার কোনো অর্থ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে।

তিনি দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দেওয়ার পর বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৪:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

আরও পড়ুনঃ  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর পরিণতিতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের একটি অংশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগে ভূমিকা রেখেছে। অথচ এখন আওয়ামী লীগের কথিত সহিংস কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে।

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তাঁরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। নিজের জীবনদানের মধ্য দিয়ে তাঁকে সেই প্রায়শ্চিত্ত করতে হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা