ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১ হাজার ৭৯০ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মালখানা শাখায় কর্মরত পুলিশ সদস্য মো. রেজাউল করিমকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই সুমন কুমার চ্যাটার্জি আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুনঃ  অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের অবকাশ

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও রেজাউল করিম কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। তদন্তে তার ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে ইয়াবার মূল সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট তথ্য দেননি।

আবেদনে আরও বলা হয়, ইয়াবার উৎস, এর সঙ্গে জড়িত চক্র এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘরে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পরে তার পরনের প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

১ হাজার ৭৯০ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

আপডেটের সময়: ০৭:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মালখানা শাখায় কর্মরত পুলিশ সদস্য মো. রেজাউল করিমকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই সুমন কুমার চ্যাটার্জি আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও রেজাউল করিম কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। তদন্তে তার ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে ইয়াবার মূল সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট তথ্য দেননি।

আবেদনে আরও বলা হয়, ইয়াবার উৎস, এর সঙ্গে জড়িত চক্র এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা

ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘরে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির