ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তারকা বাবা-মা দুজনেই।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেওয়া জয় আজ ১০ বছরে পা দিয়েছে। জন্মের পর থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হিসেবে তাকে ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুনঃ  এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো

জয়ের জন্মদিন উপলক্ষে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় তাকে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

আরও পড়ুনঃ  জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ

জয়ের জন্মের আগে থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে ছিল নানা আলোচনা। ২০০৮ সালে বিয়ে করলেও দীর্ঘ সময় বিষয়টি গোপন রেখেছিলেন তারা। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে জানান অপু বিশ্বাস। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

জন্মের পর থেকেই তারকা বাবা-মায়ের কারণে বিনোদন অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠে জয়। সময়ের সঙ্গে তারকা-সন্তান হিসেবে গণমাধ্যম ও দর্শকদের আগ্রহও ধরে রেখেছে সে। প্রতি বছর তার জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা

আপডেটের সময়: ০৭:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তারকা বাবা-মা দুজনেই।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেওয়া জয় আজ ১০ বছরে পা দিয়েছে। জন্মের পর থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হিসেবে তাকে ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুনঃ  জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ

জয়ের জন্মদিন উপলক্ষে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় তাকে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

আরও পড়ুনঃ  ভারতের বিপক্ষে ড্র, প্রস্তুতির ঘাটতিকেই দায় দিলেন পানামা কোচ