ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

বলিউডে নিজের জায়গা তৈরি করার শুরুর দিনগুলোতে শাহরুখ খানের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি বলেছেন, মুম্বাইয়ে আসার পর প্রিয় তারকাকে একনজর দেখার আশায় নিয়মিত শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রাজকুমার রাও। ছবির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং আইনজীবী উজ্জ্বল নিকম। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আড্ডায় ক্যারিয়ারের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন রাজকুমার।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই সময় শাহরুখ খানের কথা বলতে গিয়ে রাজকুমার জানান, দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর তার প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার আশায় তিনি ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন।

রাজকুমারের ভাষ্য, দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটার ও টেলিভিশনে কাজ করার পর শাহরুখ যেভাবে বলিউডের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। সেই অনুপ্রেরণা থেকেই কাজের সুযোগের অপেক্ষার পাশাপাশি শাহরুখের বাড়ির সামনে দাঁড়াতেন তিনি।

আরও পড়ুনঃ  ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

অনুষ্ঠানে শাহরুখের প্রশংসা করেন অমিতাভ বচ্চনও। তার মতে, শাহরুখ কখনো সহজে হাল ছেড়ে দেন না। যেকোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার।

আরও পড়ুনঃ  একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে অবিনাশ অরুণ পরিচালিত ‘প্রহার’ সিনেমায় ভারতের প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনের গুরুত্বপূর্ণ কিছু আইনি লড়াই তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলা এবং সেই ঘটনায় অভিযুক্ত আজমল কাসাবের বিচারপ্রক্রিয়ার বিষয়টি সিনেমাটিতে গুরুত্ব পেয়েছে।

ছবিতে উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

আপডেটের সময়: ০৭:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বলিউডে নিজের জায়গা তৈরি করার শুরুর দিনগুলোতে শাহরুখ খানের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি বলেছেন, মুম্বাইয়ে আসার পর প্রিয় তারকাকে একনজর দেখার আশায় নিয়মিত শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রাজকুমার রাও। ছবির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং আইনজীবী উজ্জ্বল নিকম। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আড্ডায় ক্যারিয়ারের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন রাজকুমার।

আরও পড়ুনঃ  মার্কিন ঘাঁটির কাছে বড় জরুরি পরিস্থিতি, বাড়ি খালি করে আটক কয়েকজন

সেই সময় শাহরুখ খানের কথা বলতে গিয়ে রাজকুমার জানান, দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর তার প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার আশায় তিনি ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন।

রাজকুমারের ভাষ্য, দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটার ও টেলিভিশনে কাজ করার পর শাহরুখ যেভাবে বলিউডের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। সেই অনুপ্রেরণা থেকেই কাজের সুযোগের অপেক্ষার পাশাপাশি শাহরুখের বাড়ির সামনে দাঁড়াতেন তিনি।

আরও পড়ুনঃ  পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা: দায়িত্বে অবহেলা ও সহায়তা করলে কঠোর ব্যবস্থা

অনুষ্ঠানে শাহরুখের প্রশংসা করেন অমিতাভ বচ্চনও। তার মতে, শাহরুখ কখনো সহজে হাল ছেড়ে দেন না। যেকোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার।

আরও পড়ুনঃ  পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: দীপেন দেওয়ান