ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা: দায়িত্বে অবহেলা ও সহায়তা করলে কঠোর ব্যবস্থা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার প্রয়োজনে কঠোর হবে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

‘জনবান্ধব পুলিশ দেখতে চায় মানুষ’

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ জনবান্ধব পুলিশ দেখতে চায়। তাই পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পুলিশের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

দায়িত্ব পালনে কোনো পুলিশ কর্মকর্তা ব্যর্থ হলে বা জনগণের প্রত্যাশা বুঝতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

পুলিশের ভেতরে সহযোগিতার অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পুলিশের কিছু সদস্য গোপনে তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে সহযোগিতা করছেন—এমন তথ্য সরকারের কাছে রয়েছে।

এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা এবং দায়িত্বে অবহেলার ঘটনাও রয়েছে বলে জানান তিনি। এসব বিষয়ে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ

৯২ পুলিশ সদস্য পেলেন পদক

অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

সূত্র: বাসস

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা: দায়িত্বে অবহেলা ও সহায়তা করলে কঠোর ব্যবস্থা

আপডেটের সময়: ০৫:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার প্রয়োজনে কঠোর হবে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

‘জনবান্ধব পুলিশ দেখতে চায় মানুষ’

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ জনবান্ধব পুলিশ দেখতে চায়। তাই পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পুলিশের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

দায়িত্ব পালনে কোনো পুলিশ কর্মকর্তা ব্যর্থ হলে বা জনগণের প্রত্যাশা বুঝতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

পুলিশের ভেতরে সহযোগিতার অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পুলিশের কিছু সদস্য গোপনে তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে সহযোগিতা করছেন—এমন তথ্য সরকারের কাছে রয়েছে।

এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা এবং দায়িত্বে অবহেলার ঘটনাও রয়েছে বলে জানান তিনি। এসব বিষয়ে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প