ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: দীপেন দেওয়ান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই সঙ্গে শিক্ষা খাতে বরাদ্দের অর্থ ব্যবহারে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে আয়োজিত শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। তবে শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এ কারণে পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

তিনি বলেন, অতীতে শিক্ষার বরাদ্দের নামে লুটপাট হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে বরাদ্দের অর্থ ব্যবহারে দুর্নীতি ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে দীপেন দেওয়ান সৃজনশীল শিক্ষার প্রসারে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  ১৭ পয়সা ভাড়া বাড়লেও রাজধানীর বাসে নেওয়া হচ্ছে ৫–১০ টাকা বেশি

রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির রাঙামাটি জেলার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো. আখতার হোসেন চৌধুরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেন ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আলমসহ অনেকে।

আরও পড়ুনঃ  জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আ. লীগ নেতাকর্মী আটক

শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা সমন্বয়ক হাফেজ তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালক সৈয়দ মোহাম্মদ খোবাইব। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. হাসান ও ইসমাঈল হোসেন মুন্না।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: দীপেন দেওয়ান

আপডেটের সময়: ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই সঙ্গে শিক্ষা খাতে বরাদ্দের অর্থ ব্যবহারে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে আয়োজিত শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। তবে শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এ কারণে পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  জিপিএফ-সিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা

তিনি বলেন, অতীতে শিক্ষার বরাদ্দের নামে লুটপাট হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে বরাদ্দের অর্থ ব্যবহারে দুর্নীতি ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে দীপেন দেওয়ান সৃজনশীল শিক্ষার প্রসারে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  রাজধানীতে কোন রুটে বাস ভাড়া কত?

রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির রাঙামাটি জেলার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো. আখতার হোসেন চৌধুরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেন ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আলমসহ অনেকে।

আরও পড়ুনঃ  ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল