ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পরও নিজেকে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলতে রাজি নন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার মতে, একজন খেলোয়াড়ের মূল্যায়নে শুধু পরিসংখ্যান নয়, মাঠে তার প্রভাবও গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫৬২ ম্যাচে ৮৫টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ৩৫৯ রান করেছেন কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানে পরিণত করেছেন তিনি।

আরও পড়ুনঃ  অবসরে যাওয়া চাকরিজীবীদের মধ্যে যারা নতুন পে স্কেলের সুবিধা পাবেন না

ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি একাধিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। বর্তমানে খেলছেন শুধু ওয়ানডে ক্রিকেট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে জিজ্ঞেস করা হয়, তিনি নিজেকে সর্বকালের সেরা ব্যাটসম্যান মনে করেন কি না। উত্তরে তিনি বলেন, “আমি নিজেকে সর্বকালের সেরা বলে মনে করি না। বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড় এসেছেন। তাদের অসাধারণ সব কীর্তি ও অর্জন রয়েছে। হয়তো আমার মতো পরিসংখ্যান তাদের নেই, আবার কারও কারও পরিসংখ্যান আমার চেয়েও ভালো। তবে এসবের বাইরে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, কে কতটা প্রভাব তৈরি করতে পেরেছে।”

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

১৯ বছরের ক্রিকেটজীবন নিয়ে সন্তুষ্ট কোহলি। এখনও খেলাটিকে উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, এত দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলে যেতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স ধরে রাখতে অনুপ্রেরণা ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

দলের সাফল্যকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন কোহলি। তার মতে, ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলকে কাঙ্ক্ষিত ফলের দিকে এগিয়ে নেওয়া এবং দলের উন্নতিতে অবদান রাখাই একজন ক্রিকেটারের বড় দায়িত্ব।

আরও পড়ুনঃ  ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য

কোহলি বলেন, ফিটনেস, অভিজ্ঞতা, ক্রিকেট সম্পর্কে ধারণা ও অনুপ্রেরণা—সবকিছু ইতিবাচক থাকলে খেলাটিকে উপভোগ করা সম্ভব। এখনও এসব বিষয় নিয়ে ক্রিকেট চালিয়ে যেতে পারছেন বলে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

দেশের হয়ে মাঠে নামার অনুভূতি এখনও তাকে রোমাঞ্চিত করে জানিয়ে কোহলি বলেন, ভারতের হয়ে খেলা তার কাছে সবসময়ই বড় সম্মানের বিষয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি

আপডেটের সময়: ০৭:২২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পরও নিজেকে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলতে রাজি নন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার মতে, একজন খেলোয়াড়ের মূল্যায়নে শুধু পরিসংখ্যান নয়, মাঠে তার প্রভাবও গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫৬২ ম্যাচে ৮৫টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ৩৫৯ রান করেছেন কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানে পরিণত করেছেন তিনি।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পেলেন বাবা

ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি একাধিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। বর্তমানে খেলছেন শুধু ওয়ানডে ক্রিকেট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে জিজ্ঞেস করা হয়, তিনি নিজেকে সর্বকালের সেরা ব্যাটসম্যান মনে করেন কি না। উত্তরে তিনি বলেন, “আমি নিজেকে সর্বকালের সেরা বলে মনে করি না। বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড় এসেছেন। তাদের অসাধারণ সব কীর্তি ও অর্জন রয়েছে। হয়তো আমার মতো পরিসংখ্যান তাদের নেই, আবার কারও কারও পরিসংখ্যান আমার চেয়েও ভালো। তবে এসবের বাইরে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, কে কতটা প্রভাব তৈরি করতে পেরেছে।”

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার

১৯ বছরের ক্রিকেটজীবন নিয়ে সন্তুষ্ট কোহলি। এখনও খেলাটিকে উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, এত দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলে যেতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স ধরে রাখতে অনুপ্রেরণা ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

দলের সাফল্যকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন কোহলি। তার মতে, ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলকে কাঙ্ক্ষিত ফলের দিকে এগিয়ে নেওয়া এবং দলের উন্নতিতে অবদান রাখাই একজন ক্রিকেটারের বড় দায়িত্ব।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর