ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান। এবার নতুন করে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিজের নিয়োগের তথ্য দেখতে পান জাহিদ। খবরটি জানার পর তার পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

এর আগে নিয়োগ থেকে বাদ পড়ার খবর ছড়িয়ে পড়লে জাহিদ ও তার পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছিলেন। গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল-গাড়ি চালকদের সতর্ক করল পুলিশ, মানতে হবে যেসব নিয়ম

জানা গেছে, মঠবাড়িয়া উপজেলায় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৮৩ জনের মধ্যে জাহিদের মেধাক্রম ছিল ৫৪তম। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটাতেও আবেদন করেছিলেন। লিখিত ও অন্যান্য ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও ভেরিফিকেশনের পর নিয়োগপত্র পাননি তিনি।

জাহিদের অভিযোগ ছিল, পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনের কারণে তাকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  ইতালির লোভে লিবিয়ায় সাইদুল, ৩৯ লাখ টাকা হারিয়ে নিঃস্ব পরিবার

নতুন তালিকায় নিজের নাম দেখার অনুভূতি জানিয়ে জাহিদ বলেন, পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিয়োগের তথ্য দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। তার পরিবারও এতে খুশি হয়েছে। বিশেষ করে আগে বাদ পড়ার ঘটনায় তার মা কষ্ট পেয়েছিলেন, এবার নিয়োগের খবর পেয়ে তিনি আনন্দিত হয়েছেন বলে জানান জাহিদ।

তিনি আরও বলেন, নিয়োগ থেকে বাদ পড়ার পর এলাকার মানুষ বিষয়টি নিয়ে তার পাশে ছিলেন। এবার নিয়োগ পাওয়ায় তারাও আনন্দিত। জাহিদের পরিবারের ইচ্ছা ছিল, তিনি বাড়ির কাছাকাছি কোনো সরকারি চাকরিতে যোগ দেবেন। নতুন নিয়োগের ফলে সেই প্রত্যাশা পূরণ হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ৭৭ পেরিয়ে ঢাবি অ্যালামনাই, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার গল্প

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২৪৪ জন প্রার্থীর মধ্যে দুই ধাপে মোট ২৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান বলেন, এ বিষয়ে জেলা কার্যালয় থেকে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ীই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম

আপডেটের সময়: ০৮:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান। এবার নতুন করে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিজের নিয়োগের তথ্য দেখতে পান জাহিদ। খবরটি জানার পর তার পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

এর আগে নিয়োগ থেকে বাদ পড়ার খবর ছড়িয়ে পড়লে জাহিদ ও তার পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছিলেন। গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল-গাড়ি চালকদের সতর্ক করল পুলিশ, মানতে হবে যেসব নিয়ম

জানা গেছে, মঠবাড়িয়া উপজেলায় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৮৩ জনের মধ্যে জাহিদের মেধাক্রম ছিল ৫৪তম। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটাতেও আবেদন করেছিলেন। লিখিত ও অন্যান্য ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও ভেরিফিকেশনের পর নিয়োগপত্র পাননি তিনি।

জাহিদের অভিযোগ ছিল, পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনের কারণে তাকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর করার তাগিদ প্রধানমন্ত্রীর

নতুন তালিকায় নিজের নাম দেখার অনুভূতি জানিয়ে জাহিদ বলেন, পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিয়োগের তথ্য দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। তার পরিবারও এতে খুশি হয়েছে। বিশেষ করে আগে বাদ পড়ার ঘটনায় তার মা কষ্ট পেয়েছিলেন, এবার নিয়োগের খবর পেয়ে তিনি আনন্দিত হয়েছেন বলে জানান জাহিদ।

তিনি আরও বলেন, নিয়োগ থেকে বাদ পড়ার পর এলাকার মানুষ বিষয়টি নিয়ে তার পাশে ছিলেন। এবার নিয়োগ পাওয়ায় তারাও আনন্দিত। জাহিদের পরিবারের ইচ্ছা ছিল, তিনি বাড়ির কাছাকাছি কোনো সরকারি চাকরিতে যোগ দেবেন। নতুন নিয়োগের ফলে সেই প্রত্যাশা পূরণ হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ