ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি গিয়ে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার বিকেল ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ২ হাজার ৩৬ জন

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুনঃ  সংবিধান সংশোধনের নামে সংস্কার ঠেকানোর চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আপডেটের সময়: ০৮:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি গিয়ে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সোমবার বিকেল ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুনঃ  জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান