ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এ সতর্কতা জারি করে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা দিতে পারে না। এ বিধান লঙ্ঘন করলে আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ ব্যাংকের চিহ্নিত অননুমোদিত প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

আরও পড়ুনঃ  রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ওসি প্রত্যাহার

এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেন থেকে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদনহীন পেমেন্ট সেবাদাতার মাধ্যমে লেনদেন করলে আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিনিয়োগ টানতে প্রবাসীদের আহ্বান, ‘ব্রেইন ড্রেইন নয়, চাই রিভার্স ড্রেইন’

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

আপডেটের সময়: ০৮:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এ সতর্কতা জারি করে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা দিতে পারে না। এ বিধান লঙ্ঘন করলে আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  ৭৭ পেরিয়ে ঢাবি অ্যালামনাই, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার গল্প

বাংলাদেশ ব্যাংকের চিহ্নিত অননুমোদিত প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

আরও পড়ুনঃ  বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে টান, ফের দাম বাড়ানোর অভিযোগ