ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ওসি প্রত্যাহার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই এবার প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর পরই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পর ডিএমপি কমিশনারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: দীপেন দেওয়ান

ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

এর আগে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়।

হামলার সময় ঘটনাস্থলে ছিল পুলিশ

রাড্ডা ক্লিনিকে হামলার সময় পুলিশের উপস্থিতি নিয়ে এর আগে প্রশ্ন ওঠে। সিসিটিভি ফুটেজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, হামলা ও লুটপাটের সময় ঘটনাস্থলের বাইরে পুলিশের একটি গাড়ি ছিল এবং কিছু মালামাল পিকআপে তোলা হচ্ছিল।

আরও পড়ুনঃ  পারমাণবিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

শাহ আলী থানার তৎকালীন ওসিও হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকার বিষয়টি স্বীকার করেছিলেন। তবে তখন কেন হামলা ঠেকানো বা তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

তার বক্তব্য, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই—অপরাধী হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ বা প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রেও শুধু বদলি নয়, প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ও নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে কার কী ভূমিকা ছিল, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ওসি প্রত্যাহার

আপডেটের সময়: ০৬:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই এবার প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর পরই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পর ডিএমপি কমিশনারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

এর আগে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়।

হামলার সময় ঘটনাস্থলে ছিল পুলিশ

রাড্ডা ক্লিনিকে হামলার সময় পুলিশের উপস্থিতি নিয়ে এর আগে প্রশ্ন ওঠে। সিসিটিভি ফুটেজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, হামলা ও লুটপাটের সময় ঘটনাস্থলের বাইরে পুলিশের একটি গাড়ি ছিল এবং কিছু মালামাল পিকআপে তোলা হচ্ছিল।

আরও পড়ুনঃ  বিয়ের পর ‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফট

শাহ আলী থানার তৎকালীন ওসিও হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকার বিষয়টি স্বীকার করেছিলেন। তবে তখন কেন হামলা ঠেকানো বা তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ