ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের পর ‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

বিয়ের পর নতুন গান নিয়ে ফিরছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে তার নতুন একক গান ‘পেশেন্ট জিরো’। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চে ওঠার মাত্র দুই দিন আগে গানটি প্রকাশ করবেন এই তারকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে নতুন গানটির ঘোষণা দেন টেলর সুইফট। এ সময় প্রকাশ করা একটি ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি জানান, গানটি নিয়ে ঘোষণাটি দেওয়ার জন্য তিনি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ এক সময়েই নতুন গানটি নিয়ে হাজির হচ্ছেন টেলর। গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করেন তিনি। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বিয়েতে ছিল তাদের নিজেদের লেখা শপথও।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

টেলর সুইফটের ওয়েবসাইটে এরই মধ্যে গানটির প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। মূল সংস্করণের পাশাপাশি গানটির অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও প্রকাশ করা হবে। পিয়ানো সংস্করণের প্রচ্ছদে টেলরকে তার বাগদানের আংটি প্রদর্শন করতে দেখা যায়।

টেলরের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশিত হয় ২০২৫ সালের অক্টোবরে। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষে ১২ সপ্তাহ অবস্থান করে। এতে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ ও ‘ওপালাইট’-এর মতো গান ছিল।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

এ বছর ‘টয় স্টোরি ৫’ সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য ‘আই নিউ ইট আই নিউ ইউ’ গানটিও প্রকাশ করেন টেলর।

এদিকে ২৫ সেপ্টেম্বর নতুন গান প্রকাশের দুই দিন পর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে টেলরকে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টরস অনার্স’ সম্মানে ভূষিত করা হবে। একই অনুষ্ঠানে নয়টি পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বিয়ের পর ‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফট

আপডেটের সময়: ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পর নতুন গান নিয়ে ফিরছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে তার নতুন একক গান ‘পেশেন্ট জিরো’। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চে ওঠার মাত্র দুই দিন আগে গানটি প্রকাশ করবেন এই তারকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে নতুন গানটির ঘোষণা দেন টেলর সুইফট। এ সময় প্রকাশ করা একটি ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি জানান, গানটি নিয়ে ঘোষণাটি দেওয়ার জন্য তিনি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২