ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন, যা জানালেন শিক্ষামন্ত্রী কাশফুলের মাঝে পূজা চেরীর শরৎবন্দনা দিল্লিতে যুবককে চড়ের ঘটনায় বিজেপিকে রাহুলের কটাক্ষ এনসিপির সাংগঠনিক উপ-কমিটির প্রধান হলেন সারজিস আলম ১ হাজার ৭৯০ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংবিধান সংশোধনের নামে সংস্কার ঠেকানোর চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

সংবিধান সংশোধনের নামে রাষ্ট্রের মৌলিক সংস্কারের আকাঙ্ক্ষা নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি রাষ্ট্রের বাহ্যিক বা কসমেটিক পরিবর্তন চায় না। দলটি রাষ্ট্রের কাঠামোতে মৌলিক সংস্কার এবং গুণগত পরিবর্তন চায়। তার দাবি, অতীতে সংবিধান একাধিকবার সংশোধন হলেও তাতে মৌলিক পরিবর্তন আসেনি। তাই দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  চোটে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তারা

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার পর চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমের মতো ঘটনা বেড়েছে। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাহিদ ইসলাম আরও বলেন, রাজধানীতে রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা সামনে এলেও দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক ভাষণ নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার ভাষ্য, ওই বক্তব্যে দেশের জনগণের প্রত্যাশা ও প্রধান সমস্যাগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি।

সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরেন দলটির নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’

সংবিধান সংশোধনের নামে সংস্কার ঠেকানোর চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধনের নামে রাষ্ট্রের মৌলিক সংস্কারের আকাঙ্ক্ষা নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি রাষ্ট্রের বাহ্যিক বা কসমেটিক পরিবর্তন চায় না। দলটি রাষ্ট্রের কাঠামোতে মৌলিক সংস্কার এবং গুণগত পরিবর্তন চায়। তার দাবি, অতীতে সংবিধান একাধিকবার সংশোধন হলেও তাতে মৌলিক পরিবর্তন আসেনি। তাই দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার পর চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমের মতো ঘটনা বেড়েছে। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব সালমানের, ‘প্রধানমন্ত্রীর আসনে এই ঘটনা ঘটেছে’

নাহিদ ইসলাম আরও বলেন, রাজধানীতে রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা সামনে এলেও দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ইউটিউবে স্বর্ণ-টাকার প্রদর্শন, রাতেই ইউটিউবারের বাড়িতে চুরি