গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দুই বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে রামচন্দ্রপুর ইউনিয়নের হরিনসিংহা গ্রাম থেকে ১৬ বছর বয়সী রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।
পরিবারের দাবি, বিকেলে রায়হান তার দুই বন্ধু সাকিব ও রিফাতের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। পরে তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয় এবং অচেতন অবস্থায় হাসপাতালে রেখে দুই বন্ধু পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তরা পলাতক রয়েছে।
প্রতিবেদকের নাম 


























