ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার জানুন বাস্তব টিভি আয়ু ও নষ্ট হওয়ার কারণ মন্ত্রীর কাছে টাকা নিয়ে ঘুরেছি—এ দাবি সত্য নয়: আদ-দ্বীন ফাউন্ডেশনের মহিউদ্দিন ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত বিচার বিভাগীয় পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল শুনানির প্রস্তুতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রানজিটেই থেমে গেল যাত্রা, দুবাই বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন বেনজীর

লন্ডন থেকে এশিয়ার আরেকটি দেশে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ট্রানজিটের জন্য সংক্ষিপ্ত যাত্রাবিরতিই শেষ পর্যন্ত তার বিদেশযাত্রার শেষ অধ্যায়ে পরিণত হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রের দাবি, লন্ডন থেকে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন বেনজীর আহমেদ। পরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার প্রযুক্তিনির্ভর নজরদারিতে ধরা পড়ে যায় তার পরিচয়।

আরও পড়ুনঃ  ওটা কালো টাকা সাদা করার সুযোগ নয়: এনবিআর চেয়ারম্যান

সূত্র জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফেস রিকগনিশন ক্যামেরা তার মুখাবয়ব শনাক্ত করে। পরে আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে তার বিরুদ্ধে জারি হওয়া ইন্টারপোলের সতর্কতা সংকেত সামনে আসে। বিষয়টি যাচাই-বাছাই শেষে দুবাই পুলিশের সংশ্লিষ্ট ইউনিট তাকে আটক করে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

তবে এ ঘটনায় এখনো দুবাই পুলিশ, ইন্টারপোল কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন, প্রজ্ঞাপন জারি

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর আগে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ট্রানজিটেই থেমে গেল যাত্রা, দুবাই বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন বেনজীর

আপডেটের সময়: ০৬:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

লন্ডন থেকে এশিয়ার আরেকটি দেশে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ট্রানজিটের জন্য সংক্ষিপ্ত যাত্রাবিরতিই শেষ পর্যন্ত তার বিদেশযাত্রার শেষ অধ্যায়ে পরিণত হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রের দাবি, লন্ডন থেকে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন বেনজীর আহমেদ। পরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার প্রযুক্তিনির্ভর নজরদারিতে ধরা পড়ে যায় তার পরিচয়।

আরও পড়ুনঃ  ওটা কালো টাকা সাদা করার সুযোগ নয়: এনবিআর চেয়ারম্যান

সূত্র জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফেস রিকগনিশন ক্যামেরা তার মুখাবয়ব শনাক্ত করে। পরে আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে তার বিরুদ্ধে জারি হওয়া ইন্টারপোলের সতর্কতা সংকেত সামনে আসে। বিষয়টি যাচাই-বাছাই শেষে দুবাই পুলিশের সংশ্লিষ্ট ইউনিট তাকে আটক করে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  করমুক্ত আয় বাড়িয়ে ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা