ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ

  • Arif
  • আপডেটের সময়: ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫৬ সময় দেখুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য পাঁচটি নতুন অস্থায়ী সদস্য দেশ নির্বাচিত হয়েছে। নির্বাচিত দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে।

বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য দেশগুলো এই পাঁচ দেশকে নির্বাচিত করে। তারা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

ভোটাভুটিতে ইউরোপীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিকে পরাজিত করে সদস্যপদ অর্জন করে অস্ট্রিয়া ও পর্তুগাল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে হারিয়ে নির্বাচিত হয় কিরগিজস্তান। অন্যদিকে ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

আরও পড়ুনঃ  সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

নতুন নির্বাচিত দেশগুলো বর্তমানে দায়িত্ব পালনকারী পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।

আরও পড়ুনঃ  শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট

এদিকে নিরাপত্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ

আপডেটের সময়: ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য পাঁচটি নতুন অস্থায়ী সদস্য দেশ নির্বাচিত হয়েছে। নির্বাচিত দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে।

বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য দেশগুলো এই পাঁচ দেশকে নির্বাচিত করে। তারা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

ভোটাভুটিতে ইউরোপীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিকে পরাজিত করে সদস্যপদ অর্জন করে অস্ট্রিয়া ও পর্তুগাল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে হারিয়ে নির্বাচিত হয় কিরগিজস্তান। অন্যদিকে ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

আরও পড়ুনঃ  সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর

নতুন নির্বাচিত দেশগুলো বর্তমানে দায়িত্ব পালনকারী পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’