রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগুনে অন্তত ৭ থেকে ৮টি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত শাহরিয়ার কড়াইল বস্তির বাসিন্দা ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
প্রতিবেদকের নাম 


























