ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ও মিছিলের ঘটনা ঘটেছে। নাশকতায় জড়িত সন্দেহে পাঁচ জেলায় অন্তত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকায় অগ্নিসংযোগ ও ককটেল

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

রাতে আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে—

  • রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক
  • রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড
  • কাছাকাছি সময়ে শিল্পাঞ্চলের এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে
আরও পড়ুনঃ  তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা

রাত ৮টা ৫০ মিনিটে খিলগাঁও থানার ভেতরে এবং বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিভিন্ন জেলায় গ্রেপ্তার

  • জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম বিহারপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, তারা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা, একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের দুই কর্মচারী রয়েছেন।
  • রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের কারাগারে পাঠানো হয়।
  • নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • আখাউড়ায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজন এবং টেকনাফে পুলিশ-বিজিবির ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ  মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই

অন্যান্য ঘটনা

  • ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এতে ১১টি আসন পুড়ে যায়।
  • মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
  • পাবনার দোগাছিতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
  • কক্সবাজারের টেকনাফে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির ওপর হামলায় দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ উপপরিদর্শক। এ ঘটনায় সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
  • বগুড়ার শেরপুরে এবং বরিশালের উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  • মেহেরপুরের গাংনীর গোভীপুরে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
  • লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু ভর্তি দুটি কৌটা উদ্ধারের পর সেখানে পুলিশ পাহারা বসানো হয়েছে।
আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

গত মঙ্গলবার ছাত্রলীগের ‘সারা দেশে সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচি চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়াসহ গোপালগঞ্জ উত্তপ্ত ছিল। তবে গতকাল পরিস্থিতি শান্ত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩

আপডেটের সময়: ০৯:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬