ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ডসভায় বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের কথা রয়েছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) চুক্তির বিভিন্ন শর্ত পর্যালোচনা করে সভায় প্রাথমিক অনুমোদন দেওয়া হতে পারে।

বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বোর্ডসভায় চুক্তি নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, প্রয়োজনীয় অনুমোদনের জন্য সেগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

এদিকে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে জাপানি কনসোর্টিয়ামের দেওয়া কয়েকটি শর্ত নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বিতর্ক চলছে। বিশেষ করে রাজস্ব ভাগাভাগি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম, আইনের পরিবর্তন এবং নির্মাণ ত্রুটির দায়সংক্রান্ত শর্ত নিয়ে আপত্তি উঠেছে। বিষয়গুলো নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। আজকের বোর্ডসভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

বেবিচকের এক কর্মকর্তা জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর চুক্তির সংশোধিত খসড়া তৈরি করা হয়েছে। বোর্ডসভায় শর্তগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, চুক্তি কার্যকর করার আগে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান

চুক্তির আলোচনায় সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর অন্য কোনো বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্ত। এ ছাড়া তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সীমিত বা বন্ধ রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও বাংলাদেশের অংশ ২৭ শতাংশের কম রাখার প্রস্তাব রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা

আপডেটের সময়: ০৮:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ডসভায় বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের কথা রয়েছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) চুক্তির বিভিন্ন শর্ত পর্যালোচনা করে সভায় প্রাথমিক অনুমোদন দেওয়া হতে পারে।

বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বোর্ডসভায় চুক্তি নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, প্রয়োজনীয় অনুমোদনের জন্য সেগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান

এদিকে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে জাপানি কনসোর্টিয়ামের দেওয়া কয়েকটি শর্ত নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বিতর্ক চলছে। বিশেষ করে রাজস্ব ভাগাভাগি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম, আইনের পরিবর্তন এবং নির্মাণ ত্রুটির দায়সংক্রান্ত শর্ত নিয়ে আপত্তি উঠেছে। বিষয়গুলো নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। আজকের বোর্ডসভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

বেবিচকের এক কর্মকর্তা জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর চুক্তির সংশোধিত খসড়া তৈরি করা হয়েছে। বোর্ডসভায় শর্তগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, চুক্তি কার্যকর করার আগে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ