ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে একসময় আটলান্টিকের গতির রেকর্ড, এবার সমুদ্রের তলদেশে এসএস ইউনাইটেড স্টেটস পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বড় উদ্যোগ? চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ‘ঐতিহাসিক’ বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

পুলিশের চাকরি করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্করের বিরুদ্ধে। শুধু নিজের নামেই নয়, গৃহিণী স্ত্রীর নামেও গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তাঁদের দুজনের বিরুদ্ধে মোট ৭ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

দুদকের অনুসন্ধানে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের নামে ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার এবং তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা

দুদকের নথি অনুযায়ী, তাঁদের নামে রাজধানীর মিরপুরে ফ্ল্যাট, খুলনায় বহুতল ভবন, ফরিদপুরে একাধিক ফ্ল্যাট এবং গোপালগঞ্জে পাঁচতলা ভবনসহ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে।

এর মধ্যে গোপালগঞ্জের খাটরা মৌজায় স্ত্রীর নামে ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা ভবন এবং খুলনার খালিশপুরে ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বহুতল ভবনের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  কলাতলীতে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

দুদকের অভিযোগ, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকার সময় তুহিন লস্কর ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করতেন। এসব অবৈধ আয়ের মাধ্যমে তিনি ও তাঁর স্ত্রী বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস জানান, আদালতের মাধ্যমে তাঁদের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

জানা গেছে, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি রংপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তুহিন লস্কর বলেন, ‘মামলার বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে এসব বিষয়ে পরে কথা বলব।’

দুদকের এ পদক্ষেপের মধ্য দিয়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কথিত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি এখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাঁর দায় নির্ধারিত হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি

ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা

আপডেটের সময়: ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পুলিশের চাকরি করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্করের বিরুদ্ধে। শুধু নিজের নামেই নয়, গৃহিণী স্ত্রীর নামেও গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তাঁদের দুজনের বিরুদ্ধে মোট ৭ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

দুদকের অনুসন্ধানে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের নামে ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার এবং তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা

দুদকের নথি অনুযায়ী, তাঁদের নামে রাজধানীর মিরপুরে ফ্ল্যাট, খুলনায় বহুতল ভবন, ফরিদপুরে একাধিক ফ্ল্যাট এবং গোপালগঞ্জে পাঁচতলা ভবনসহ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে।

এর মধ্যে গোপালগঞ্জের খাটরা মৌজায় স্ত্রীর নামে ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা ভবন এবং খুলনার খালিশপুরে ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বহুতল ভবনের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি