ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ে পারস্পরিক সম্মতিতে পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। তবে যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকায় কোনো চূড়ান্ত শান্তি চুক্তি ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেষ হয়েছে দুদিনের শান্তি সংলাপ।

যুক্তরাষ্ট্রের উদ্যোগ ও মধ্যস্থতায় গত ১০ নভেম্বর আবুধাবিতে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। প্রায় নয় মাস পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠক ঘিরে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের প্রত্যাশা তৈরি হলেও বড় কোনো সুনির্দিষ্ট অগ্রগতি আসেনি।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে এবং সংলাপ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধের মূল বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জ্যারেড কুশনার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে সমাধানের পথ খুঁজছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে শান্তির একটি কার্যকর পথ বের করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ড নিয়ে বিরোধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চারটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে এসব অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারেরও দাবি তাঁর।

২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এই চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

এ ছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ, সামরিক শক্তির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ এবং দেশটিতে রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে মস্কো।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

প্রেসিডেন্ট পুতিন এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান। তবে তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন।

আবুধাবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শান্তির বিনিময়ে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ভূখণ্ড নিয়ে আলোচনা অচলাবস্থায় পড়ায় মার্কিন মধ্যস্থতাকারীরা যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা ও ইউক্রেনের পুনর্গঠনের বিষয়গুলোতে আলোচনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন।

কুশনার রয়টার্সকে বলেন, বর্তমানে দুই পক্ষের মধ্যে কোনো আস্থা নেই। দীর্ঘদিনের সংঘাতের পর এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক। তাঁর মতে, ভূখণ্ডসংক্রান্ত বিষয়গুলো সমাধান করা সবচেয়ে কঠিন হলেও আবুধাবির বৈঠক এ জটিল সমস্যা সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার তিনি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে আলোচনার প্রক্রিয়ায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করার বিষয়টিও তুলে ধরা হবে। কুশনারের মতে, শান্তি প্রক্রিয়ায় ইউরোপের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলসে আইগনার

এরপর মার্কিন প্রতিনিধিদলের আয়ারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের সাক্ষাতের কথা রয়েছে। জেলেনস্কি ওই সময় ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে অংশ নেবেন।

এদিকে আবুধাবির বৈঠকে মূল বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান না হলেও যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতিকে বড় মানবিক অগ্রগতি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে কতজন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সংখ্যা চূড়ান্ত হয়নি।

জ্যারেড কুশনার বলেন, প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে এটি হতে যাচ্ছে বন্দিদের সবচেয়ে বড় মানবিক মুক্তির উদ্যোগ।

সব মিলিয়ে ভূখণ্ড ও নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্য অব্যাহত থাকলেও যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে দীর্ঘদিনের সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে দুই পক্ষ কতটা ছাড় দিতে প্রস্তুত, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

 যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ

আপডেটের সময়: ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ে পারস্পরিক সম্মতিতে পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। তবে যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকায় কোনো চূড়ান্ত শান্তি চুক্তি ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেষ হয়েছে দুদিনের শান্তি সংলাপ।

যুক্তরাষ্ট্রের উদ্যোগ ও মধ্যস্থতায় গত ১০ নভেম্বর আবুধাবিতে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। প্রায় নয় মাস পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠক ঘিরে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের প্রত্যাশা তৈরি হলেও বড় কোনো সুনির্দিষ্ট অগ্রগতি আসেনি।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে এবং সংলাপ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধের মূল বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জ্যারেড কুশনার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে সমাধানের পথ খুঁজছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে শান্তির একটি কার্যকর পথ বের করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ড নিয়ে বিরোধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চারটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে এসব অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারেরও দাবি তাঁর।

২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এই চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

এ ছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ, সামরিক শক্তির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ এবং দেশটিতে রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে মস্কো।

আরও পড়ুনঃ  জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলসে আইগনার

প্রেসিডেন্ট পুতিন এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান। তবে তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন।

আবুধাবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শান্তির বিনিময়ে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ভূখণ্ড নিয়ে আলোচনা অচলাবস্থায় পড়ায় মার্কিন মধ্যস্থতাকারীরা যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা ও ইউক্রেনের পুনর্গঠনের বিষয়গুলোতে আলোচনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন।

কুশনার রয়টার্সকে বলেন, বর্তমানে দুই পক্ষের মধ্যে কোনো আস্থা নেই। দীর্ঘদিনের সংঘাতের পর এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক। তাঁর মতে, ভূখণ্ডসংক্রান্ত বিষয়গুলো সমাধান করা সবচেয়ে কঠিন হলেও আবুধাবির বৈঠক এ জটিল সমস্যা সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার তিনি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে আলোচনার প্রক্রিয়ায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করার বিষয়টিও তুলে ধরা হবে। কুশনারের মতে, শান্তি প্রক্রিয়ায় ইউরোপের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা