নিরাপত্তাঝুঁকি এবং জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তালিকায় থাকা ছয়টি দেশ হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এসব দেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৪’ বহাল রয়েছে। এর অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, দেশগুলো বিপজ্জনক। তাই কোনো কারণেই সেখানে যাওয়া উচিত নয়।
এ ছাড়া আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে মোট ২৩টি দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদকের নাম 


























