ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ খ্যাত শাহেনশাহ অমিতাভ বচ্চনও একসময় কলেজছাত্রীদের হেনস্তার মুখে পড়েছিলেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর বিশেষ পর্বে উপস্থিত হয়ে নিজের জীবনের এই অজানা অধ্যায় উন্মোচন করেছেন বিগ বি। মঞ্চে অতিথি হিসেবে সেসময় উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ঠিক কী ঘটেছিল সেদিন, যার কারণে পরবর্তীতে নারীদের মনস্তত্ত্ব বুঝতে পেরেছিলেন এই কিংবদন্তি, তা নিয়েই অভিনেতার এই বিশেষ স্মৃতিচারণ।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে

কলেজের ছাত্রীদের হাতে ইভটিজিংয়ের শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিতাভ জানান, সেই ঘটনাটিই তাকে শিখিয়েছিল কোনো নারী যখন রাস্তায় এ ধরনের কটূক্তির শিকার হন, তখন তার মনে ঠিক কেমন অনুভূতি হয়।

কেবিসির মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই… প্রথমবার যেদিন আমরা মিরান্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল ‘আয়ে হায়ে কী চলন!’

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনো নারীর সঙ্গে এ ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরান্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…।’

আরও পড়ুনঃ  আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

কথাটি শুনে মাধুরী দীক্ষিত হেসে কৌতূহল প্রকাশ করে জিজ্ঞেস করেন, তারপর তারা কী করেছিলেন? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

আপডেটের সময়: ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ খ্যাত শাহেনশাহ অমিতাভ বচ্চনও একসময় কলেজছাত্রীদের হেনস্তার মুখে পড়েছিলেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর বিশেষ পর্বে উপস্থিত হয়ে নিজের জীবনের এই অজানা অধ্যায় উন্মোচন করেছেন বিগ বি। মঞ্চে অতিথি হিসেবে সেসময় উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ঠিক কী ঘটেছিল সেদিন, যার কারণে পরবর্তীতে নারীদের মনস্তত্ত্ব বুঝতে পেরেছিলেন এই কিংবদন্তি, তা নিয়েই অভিনেতার এই বিশেষ স্মৃতিচারণ।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে

কলেজের ছাত্রীদের হাতে ইভটিজিংয়ের শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিতাভ জানান, সেই ঘটনাটিই তাকে শিখিয়েছিল কোনো নারী যখন রাস্তায় এ ধরনের কটূক্তির শিকার হন, তখন তার মনে ঠিক কেমন অনুভূতি হয়।

কেবিসির মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই… প্রথমবার যেদিন আমরা মিরান্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল ‘আয়ে হায়ে কী চলন!’

আরও পড়ুনঃ  কাটাখালী মোড়ে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনো নারীর সঙ্গে এ ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরান্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…।’

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি