আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) চিকিৎসক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদটির জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।
ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগের তথ্য
প্রতিষ্ঠান: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
পদের নাম: চিকিৎসক।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রির পাশাপাশি এক বছরের ইন্টার্নশিপ প্রশিক্ষণ সম্পন্ন হতে হবে। শিশুরোগবিদ্যা, মেডিসিন বা জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (মহাখালী)।
মাসিক বেতন: ৯৬ হাজার ১২০ টাকা।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬।
প্রতিবেদকের নাম 




















