ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঝিরিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  টেকনাফে মানবপাচারকারীদের গোলাগুলি: সৈনিক তিতাস শেখের বীরত্বপূর্ণ আত্মত্যাগ”

শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কসাইপাড়া এলাকায় কাজ করতে গিয়ে কয়েকজন ব্যক্তি ঝিরিতে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  আলু রোপণের মৌসুম চলছে বগুড়ার মাঠে মাঠে
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০২:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঝিরিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার