ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত পদার্থ মেশানো কোমল পানীয় স্পিড পান করিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নববধূ ও তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শাহাদৎ হোসেন (২২)। এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।

শাহাদৎ বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধনসাডাঙ্গা গ্রামের মো. জাকেরুল ইসলামের ছেলে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন শাহাদতের স্ত্রী তামান্না (১৯), তাঁর বাবা মো. কামাল (৪৫), মা মোছা. সুলতানা (৪২), বোন মোছা. কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মো. মশফিকুর (২২)। তাঁদের সবার বাড়ি উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে।

বিয়ের পর সম্পর্ক নিয়ে বিরোধের অভিযোগ

নিহতের বাবার করা এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তামান্নাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। বিয়ের পর পুত্রবধূকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়ার কথাও এজাহারে উল্লেখ করেছেন বাদী।

আরও পড়ুনঃ  একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

এজাহারে বলা হয়েছে, বিয়ের পর তামান্নার আচরণে অসংগতি ও স্বামীর প্রতি অনীহা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে তাঁরা জানতে পারেন, তামান্নার সঙ্গে মশফিকুর নামে এক যুবকের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এর আগে তাঁরা বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

নিহতের বাবার অভিযোগ, বিষয়টি নিয়ে তামান্নার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তাঁরা আগের ঘটনা ভুলে সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তাঁর ছেলেকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্পিড পান করানোর অভিযোগ

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩ অক্টোবর তামান্নাকে তাঁর বাবার বাড়িতে রেখে আসেন শাহাদৎ। পরে ১১ অক্টোবর স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

নিহতের বাবার অভিযোগ, এরপর আসামিরা পরস্পর যোগসাজশে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত পদার্থ মেশানো স্পিডের বোতল তামান্নার হাতে দেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

এজাহারে বলা হয়, ওই দিন বিকেল ৫টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে ফেরার পথে হরিরামপুর মোড় পার হওয়ার পর তামান্না বোতলের মুখ খুলে শাহাদৎকে স্পিড পান করতে বলেন। সরল বিশ্বাসে তিনি তা পান করেন।

কিছুক্ষণ পর পানীয়টির স্বাদ অস্বাভাবিক ও দুর্গন্ধযুক্ত মনে হলে শাহাদৎ স্ত্রীকে বিষয়টি জানান এবং তাঁকেও পান করতে বলেন। তবে তামান্না পানীয়টি পান না করে বোতলের মুখ বন্ধ করে রাখেন। পরে ধনসা মাঠ এলাকায় পৌঁছালে অবশিষ্ট পানীয় পান করতে বলা হয়। শাহাদৎ অসুস্থ বোধ করায় স্ত্রীকে সেটি পান করতে বললে তিনি বোতলটি ফেলে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রায় এক মাস চিকিৎসার পর মৃত্যু

বাড়িতে পৌঁছানোর পর শাহাদৎ বমি ও পাতলা পায়খানা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

নিহতের বাবার দাবি, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর ছেলের শরীরে প্যারাকোয়াট (Paraquat) বিষক্রিয়া শনাক্ত করেন। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি করাতে না পেরে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা কম বলে জানিয়ে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাঁকে আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

এজাহারে বাদী আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ করেছেন। ছেলের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে গিয়ে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০৯:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত পদার্থ মেশানো কোমল পানীয় স্পিড পান করিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নববধূ ও তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শাহাদৎ হোসেন (২২)। এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।

শাহাদৎ বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধনসাডাঙ্গা গ্রামের মো. জাকেরুল ইসলামের ছেলে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন শাহাদতের স্ত্রী তামান্না (১৯), তাঁর বাবা মো. কামাল (৪৫), মা মোছা. সুলতানা (৪২), বোন মোছা. কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মো. মশফিকুর (২২)। তাঁদের সবার বাড়ি উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে।

বিয়ের পর সম্পর্ক নিয়ে বিরোধের অভিযোগ

নিহতের বাবার করা এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তামান্নাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। বিয়ের পর পুত্রবধূকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়ার কথাও এজাহারে উল্লেখ করেছেন বাদী।

আরও পড়ুনঃ  সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

এজাহারে বলা হয়েছে, বিয়ের পর তামান্নার আচরণে অসংগতি ও স্বামীর প্রতি অনীহা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে তাঁরা জানতে পারেন, তামান্নার সঙ্গে মশফিকুর নামে এক যুবকের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এর আগে তাঁরা বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

নিহতের বাবার অভিযোগ, বিষয়টি নিয়ে তামান্নার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তাঁরা আগের ঘটনা ভুলে সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তাঁর ছেলেকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্পিড পান করানোর অভিযোগ

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩ অক্টোবর তামান্নাকে তাঁর বাবার বাড়িতে রেখে আসেন শাহাদৎ। পরে ১১ অক্টোবর স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

নিহতের বাবার অভিযোগ, এরপর আসামিরা পরস্পর যোগসাজশে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত পদার্থ মেশানো স্পিডের বোতল তামান্নার হাতে দেন।

আরও পড়ুনঃ  আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি