ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঠাকুরগাঁওয়ে ৩১ সার ডিলারের ২৮ জন বিএনপি-সংশ্লিষ্ট, স্বজনদের নিয়োগ নিয়ে বিতর্ক

ঠাকুরগাঁওয়ের চারটি উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি-সংশ্লিষ্ট বলে জানা গেছে। তাঁদের মধ্যে নয়জন বিএনপি নেতার স্ত্রী এবং চারজন নেতার সন্তান রয়েছেন। এ ছাড়া নেতাদের ভাই, স্বজন ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন। এ নিয়োগ নিয়ে রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা বিবেচনার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নতুন নিয়োগ পাওয়া অনেকের সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা নেই। কয়েকজনের নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই। অন্যদিকে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন আবেদন করেও ডিলার হতে পারেননি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় না থাকায় তাঁরা বঞ্চিত হয়েছেন। তবে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা চিঠিতে বালিয়াডাঙ্গী উপজেলার সাতটি ইউনিয়ন, রানীশংকৈল উপজেলার একটি পৌরসভাসহ আটটি এলাকা, হরিপুর উপজেলার পাঁচটি এবং পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের বিষয়টি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে চারজন বিএনপির বিভিন্ন পদে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক এক নেতা, একজন সমর্থক, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দলের একজন নেত্রী এবং তাঁতী দল ও ওলামা দলের একজন করে নেতা ডিলারশিপ পেয়েছেন। নয়জন বিএনপি নেতার স্ত্রী, চারজনের সন্তান, দুজনের ভাই, এক নেতার স্বজন এবং সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনও তালিকায় রয়েছেন।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন—এমন দুজনও ডিলার হয়েছেন বলে জানা গেছে।

পীরগঞ্জে যাঁরা ডিলার হয়েছেন

পীরগঞ্জ পৌরসভায় সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার। পৌরসভার জগথা এলাকার বাসিন্দাদের ভাষ্য, আগে তাঁর সার বিক্রির ব্যবসা ছিল না।

ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া। হাজীপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম। দৌলতপুর ইউনিয়নে ডিলার হয়েছেন সংসদ সদস্য জাহিদুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোজাফর রহমান।

এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে বিএনপির সমর্থক লুৎফর রহমান ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।

বালিয়াডাঙ্গী ও রানীশংকৈলে নিয়োগ নিয়ে প্রশ্ন

বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম। আরফান আলী টিসিবির ডিলার হলেও স্থানীয় সূত্রের দাবি, তাঁর স্ত্রী আগে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।

ধনতলা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার, বড় পলাশবাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দুওসুও ইউনিয়নে তাঁতী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার আলী এবং ভানোর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম ডিলার হয়েছেন।

আমজানখোর ইউনিয়নে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদের বড় ভাই জহিরুল হক এবং বড়বাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার ডিলারশিপ পেয়েছেন। তবে চাড়োল ইউনিয়নের ডিলার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।

রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদের বড় ভাই জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান মেসার্স জিএস ট্রেডার্স ডিলারশিপ পেয়েছে। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর আলম গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন। তিনি জানান, ছোট ভাই মিলন মাহমুদের পরামর্শে দেশে এসে সার ডিলারের জন্য আবেদন করেন।

রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, আগে তিনি সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।

আরও পড়ুনঃ  ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—মোহনপুর থানার ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি

ধর্মগড় ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। হোসেনগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন, লেহেম্বা ইউনিয়নে বিএনপি-সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের মেয়ে মিথিলা সানজিদা সিমি, কাশিপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার এবং নন্দুয়ার ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদের খালাতো ভাই রকিবুল হাসান ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।

বাচোর ইউনিয়নে ডিলার হয়েছেন রতন রায়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে।

হরিপুরে আবেদন করেও বাদ স্বেচ্ছাসেবক দল নেতা

হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ডিলার হয়েছেন সায়েদ আলী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এ ইউনিয়নে ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় তাঁর নাম নেই।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, ‘ডিলার হতে আমি টাকাও দিয়েছিলাম; কিন্তু আমাকে ডিলারশিপ দেওয়া হলো না।’

আমজানখোর ইউনিয়নের বাইরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান ডিলার হয়েছেন। ডাঙ্গীপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি দরিবুল ইসলাম এবং ভাতুরিয়া ইউনিয়নে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন ডিলার হয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ

রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, মনোনীত ব্যক্তিদের অনেকের ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদাম নেই। এতে প্রকৃত সার ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সারের ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে। তাঁর ভাষ্য, ‘যার টাকা নেই, তার ডিলারশিপও নেই।’

জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, কৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন নিশ্চিত করতে সারের সহজলভ্যতা জরুরি। কিন্তু ডিলার নিয়োগেও দলীয়করণের অভিযোগ উঠছে। এতে কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে এবং সার সরবরাহব্যবস্থা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের

রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগের অভিযোগ অস্বীকার করেছেন রানীশংকৈল পৌরসভার ডিলার পারুল বেগমের স্বামী মহসিন আলী। তিনি বলেন, যথাযথ কাগজপত্র জমা দেওয়ার পর তাঁর স্ত্রী ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।

হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, তাঁর পরিবার বহু বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আবেদন করেন এবং যাচাই-বাছাই শেষে ডিলার হয়েছেন। তাঁর দাবি, নিয়োগে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতা-কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাঁদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণে সার ডিলারের জন্য আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না বলেও দাবি করেন তিনি।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যাঁরা ডিলার হতে পারেননি, তাঁরা এখন নানা কথা ছড়াচ্ছেন। তাঁর দাবি, ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনিয়ম হয়ে থাকলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ বিষয়ে নিজের কোনো ভূমিকা নেই বলেও জানান তিনি।

আওয়ামী লীগের একজন নেতা ডিলার হয়েছেন—এমন অভিযোগ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ওই ব্যক্তি তাঁর নির্বাচনে কাজ করেছিলেন। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেবেন বলেও জানান তিনি।

সংসদ সদস্যের মন্তব্য নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করেছে। নীতিমালা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি সুপারিশ করেছে। জেলা প্রশাসন সেই সুপারিশে কোনো পরিবর্তন আনেনি। তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকার নিয়োগের বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে তাঁরা কোনো অভিযোগও পাননি বলে জানান জেলা প্রশাসক।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

ঠাকুরগাঁওয়ে ৩১ সার ডিলারের ২৮ জন বিএনপি-সংশ্লিষ্ট, স্বজনদের নিয়োগ নিয়ে বিতর্ক

আপডেটের সময়: ০২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের চারটি উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি-সংশ্লিষ্ট বলে জানা গেছে। তাঁদের মধ্যে নয়জন বিএনপি নেতার স্ত্রী এবং চারজন নেতার সন্তান রয়েছেন। এ ছাড়া নেতাদের ভাই, স্বজন ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন। এ নিয়োগ নিয়ে রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা বিবেচনার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নতুন নিয়োগ পাওয়া অনেকের সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা নেই। কয়েকজনের নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই। অন্যদিকে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন আবেদন করেও ডিলার হতে পারেননি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় না থাকায় তাঁরা বঞ্চিত হয়েছেন। তবে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা চিঠিতে বালিয়াডাঙ্গী উপজেলার সাতটি ইউনিয়ন, রানীশংকৈল উপজেলার একটি পৌরসভাসহ আটটি এলাকা, হরিপুর উপজেলার পাঁচটি এবং পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের বিষয়টি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে চারজন বিএনপির বিভিন্ন পদে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক এক নেতা, একজন সমর্থক, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দলের একজন নেত্রী এবং তাঁতী দল ও ওলামা দলের একজন করে নেতা ডিলারশিপ পেয়েছেন। নয়জন বিএনপি নেতার স্ত্রী, চারজনের সন্তান, দুজনের ভাই, এক নেতার স্বজন এবং সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনও তালিকায় রয়েছেন।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন—এমন দুজনও ডিলার হয়েছেন বলে জানা গেছে।

পীরগঞ্জে যাঁরা ডিলার হয়েছেন

পীরগঞ্জ পৌরসভায় সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার। পৌরসভার জগথা এলাকার বাসিন্দাদের ভাষ্য, আগে তাঁর সার বিক্রির ব্যবসা ছিল না।

ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া। হাজীপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম। দৌলতপুর ইউনিয়নে ডিলার হয়েছেন সংসদ সদস্য জাহিদুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোজাফর রহমান।

এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে বিএনপির সমর্থক লুৎফর রহমান ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।

বালিয়াডাঙ্গী ও রানীশংকৈলে নিয়োগ নিয়ে প্রশ্ন

বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম। আরফান আলী টিসিবির ডিলার হলেও স্থানীয় সূত্রের দাবি, তাঁর স্ত্রী আগে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।

ধনতলা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার, বড় পলাশবাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দুওসুও ইউনিয়নে তাঁতী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার আলী এবং ভানোর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম ডিলার হয়েছেন।

আমজানখোর ইউনিয়নে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদের বড় ভাই জহিরুল হক এবং বড়বাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার ডিলারশিপ পেয়েছেন। তবে চাড়োল ইউনিয়নের ডিলার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।

রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদের বড় ভাই জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান মেসার্স জিএস ট্রেডার্স ডিলারশিপ পেয়েছে। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর আলম গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন। তিনি জানান, ছোট ভাই মিলন মাহমুদের পরামর্শে দেশে এসে সার ডিলারের জন্য আবেদন করেন।

রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, আগে তিনি সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৫ কোটি টাকা

ধর্মগড় ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। হোসেনগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন, লেহেম্বা ইউনিয়নে বিএনপি-সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের মেয়ে মিথিলা সানজিদা সিমি, কাশিপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার এবং নন্দুয়ার ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদের খালাতো ভাই রকিবুল হাসান ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।

বাচোর ইউনিয়নে ডিলার হয়েছেন রতন রায়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে।

হরিপুরে আবেদন করেও বাদ স্বেচ্ছাসেবক দল নেতা

হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ডিলার হয়েছেন সায়েদ আলী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এ ইউনিয়নে ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় তাঁর নাম নেই।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, ‘ডিলার হতে আমি টাকাও দিয়েছিলাম; কিন্তু আমাকে ডিলারশিপ দেওয়া হলো না।’

আমজানখোর ইউনিয়নের বাইরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান ডিলার হয়েছেন। ডাঙ্গীপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি দরিবুল ইসলাম এবং ভাতুরিয়া ইউনিয়নে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন ডিলার হয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ

রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, মনোনীত ব্যক্তিদের অনেকের ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদাম নেই। এতে প্রকৃত সার ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সারের ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে। তাঁর ভাষ্য, ‘যার টাকা নেই, তার ডিলারশিপও নেই।’

জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, কৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন নিশ্চিত করতে সারের সহজলভ্যতা জরুরি। কিন্তু ডিলার নিয়োগেও দলীয়করণের অভিযোগ উঠছে। এতে কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে এবং সার সরবরাহব্যবস্থা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  তিন বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের