ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিন পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়।

সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের দোকানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শপথ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন সড়কে তাঁদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।

মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

অন্যদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এসআই মোসলেম আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাঁকে কুপিয়ে জখম করা হয়। মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাঁর ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করেছিলেন এসআই মোসলেম আলী।

মামলার এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

আরও পড়ুনঃ  সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে পুলিশের সরকারি গাড়ির পথরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয়।

এজাহারে আরও বলা হয়, পুলিশ বারবার তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ জানালেও ভাঙচুর অব্যাহত থাকে। একপর্যায়ে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

আপডেটের সময়: ১০:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিন পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়।

সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের দোকানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শপথ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন সড়কে তাঁদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।

মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

অন্যদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এসআই মোসলেম আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাঁকে কুপিয়ে জখম করা হয়। মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাঁর ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করেছিলেন এসআই মোসলেম আলী।

মামলার এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

আরও পড়ুনঃ  কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!