ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির পরিচিত চেহারায় এসেছে বড় পরিবর্তন। এত দিন মুখভর্তি ছাঁটা দাড়িতে দেখা গেলেও এবার দাড়ি কামিয়ে শুধু গোঁফ রেখেছেন তিনি। তার এই নতুন লুক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই শুরু হয়েছে আলোচনা। তবে ফ্যাশন বা ব্যক্তিগত পছন্দ নয়, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর বিশেষ উদ্যোগের অংশ হিসেবেই এমন পরিবর্তন এনেছেন মামদানি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে পানি বিতরণের সময় নতুন গোঁফ নিয়ে জনসমক্ষে হাজির হন মামদানি। এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। দাড়ি বাদ দিয়ে শুধু ঘন কালো গোঁফ রাখায় অনেকেই তাকে প্রথমে চিনতে পারেননি। এমনকি কয়েকজন দৌড়বিদ তাকে পাশ কাটিয়ে চলে যান।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা

মামদানির নতুন চেহারা প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। নিউইয়র্ক ম্যাগাজিনের সাময়িকী ‘দ্য কাট’ তাকে ‘মেয়র মাস্ট্যাশ’ নামে অভিহিত করেছে। অন্যদিকে নিউইয়র্ক পোস্ট তার এই পরিবর্তনকে মুখের লোমের ‘এলোমেলো পুনর্বণ্টন’ বলে ব্যঙ্গ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, গোঁফে তাকে বেশি মানাচ্ছে, নাকি আগের দাড়িতেই ভালো দেখাত।

রাজনীতিতে নিজের আলাদা পোশাক ও চেহারার জন্য আগে থেকেই পরিচিত মামদানি। মেয়র পদে নির্বাচনী প্রচারণা শুরুর সময় দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী কুর্তা বাদ দিয়ে শরীরের সঙ্গে মানানসই স্যুট পরতে শুরু করেন তিনি। সেই সঙ্গে ছাঁটা দাড়িও হয়ে ওঠে তার পরিচিতির অংশ। এবারের পরিবর্তন তার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার পর চেহারায় প্রথম বড় ধরনের রূপান্তর।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত

তবে নতুন গোঁফের পেছনের কারণ নিজেই জানিয়েছেন মামদানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করা ‘মুভেম্বর’ কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই গোঁফ রেখেছেন।

প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় মুভেম্বর। পুরুষদের প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় এর সূচনা হয়। এ কর্মসূচিতে অংশ নিতে পুরুষেরা নভেম্বর মাসজুড়ে গোঁফ রাখেন এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সচেতনতা ও তহবিল সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী, চাইল খাবার

ভিডিওতে নিজের গোঁফের দুই প্রান্তে হাত বুলিয়ে মামদানি বলেন, পুরুষদের স্বাস্থ্য নিয়ে তিনি শুধু কথার কথা বলছেন না। এ সময় ব্রুকলিনের একটি হাসপাতালে নতুন প্রোস্টেট ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় ৪০ লাখ ডলার বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি।

তবে ডিসেম্বর এলেই মামদানি গোঁফ রাখবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ভিডিওতে গোঁফ আরও বড় করে দুই পাশে বাঁকানো রাখার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নও করেন তিনি। জবাবে সিটি কাউন্সিল সদস্য রিটা সি জোসেফ তাকে বলেন, ‘না, আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে

আপডেটের সময়: ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির পরিচিত চেহারায় এসেছে বড় পরিবর্তন। এত দিন মুখভর্তি ছাঁটা দাড়িতে দেখা গেলেও এবার দাড়ি কামিয়ে শুধু গোঁফ রেখেছেন তিনি। তার এই নতুন লুক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই শুরু হয়েছে আলোচনা। তবে ফ্যাশন বা ব্যক্তিগত পছন্দ নয়, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর বিশেষ উদ্যোগের অংশ হিসেবেই এমন পরিবর্তন এনেছেন মামদানি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে পানি বিতরণের সময় নতুন গোঁফ নিয়ে জনসমক্ষে হাজির হন মামদানি। এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। দাড়ি বাদ দিয়ে শুধু ঘন কালো গোঁফ রাখায় অনেকেই তাকে প্রথমে চিনতে পারেননি। এমনকি কয়েকজন দৌড়বিদ তাকে পাশ কাটিয়ে চলে যান।

আরও পড়ুনঃ  ভারতে চরম দারিদ্র্য কমেছে, এবার লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি

মামদানির নতুন চেহারা প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। নিউইয়র্ক ম্যাগাজিনের সাময়িকী ‘দ্য কাট’ তাকে ‘মেয়র মাস্ট্যাশ’ নামে অভিহিত করেছে। অন্যদিকে নিউইয়র্ক পোস্ট তার এই পরিবর্তনকে মুখের লোমের ‘এলোমেলো পুনর্বণ্টন’ বলে ব্যঙ্গ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, গোঁফে তাকে বেশি মানাচ্ছে, নাকি আগের দাড়িতেই ভালো দেখাত।

রাজনীতিতে নিজের আলাদা পোশাক ও চেহারার জন্য আগে থেকেই পরিচিত মামদানি। মেয়র পদে নির্বাচনী প্রচারণা শুরুর সময় দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী কুর্তা বাদ দিয়ে শরীরের সঙ্গে মানানসই স্যুট পরতে শুরু করেন তিনি। সেই সঙ্গে ছাঁটা দাড়িও হয়ে ওঠে তার পরিচিতির অংশ। এবারের পরিবর্তন তার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার পর চেহারায় প্রথম বড় ধরনের রূপান্তর।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

তবে নতুন গোঁফের পেছনের কারণ নিজেই জানিয়েছেন মামদানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করা ‘মুভেম্বর’ কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই গোঁফ রেখেছেন।

প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় মুভেম্বর। পুরুষদের প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় এর সূচনা হয়। এ কর্মসূচিতে অংশ নিতে পুরুষেরা নভেম্বর মাসজুড়ে গোঁফ রাখেন এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সচেতনতা ও তহবিল সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট