ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ওয়াশিংটন ডিসির জর্জটাউনে অবস্থিত নিজের বিলাসবহুল বাসভবন ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর বাড়ির সঠিক ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার পর নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে স্কট বেসেন্টের জর্জটাউনের বাসভবনের একটি ছবি প্রকাশিত হয়। এরপর অনলাইনে ইরানপন্থি ব্যক্তিরা ছবিটি বিশ্লেষণ করে তাঁর বাড়ির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে ফেলেন। এতে সম্ভাব্য হামলার ঝুঁকি তৈরি হওয়ায় মার্কিন প্রশাসন দ্রুত তাঁকে নিরাপদ সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

বর্তমান ট্রাম্প প্রশাসনে ইরানের অর্থনীতিকে চাপে রাখা, নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক অবরোধ জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি বা ভীতিপ্রদর্শন সত্ত্বেও অর্থমন্ত্রী তাঁর অবস্থান থেকে পিছু হটবেন না। ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির নীতিতে তিনি ও ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

জর্জটাউনের মতো অভিজাত এলাকায় ট্রাম্প প্রশাসনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি বসবাস করেন। তবে অর্থমন্ত্রীর বাসভবনের ছবি প্রকাশের পর তাঁর অবস্থান শনাক্ত হওয়ার ঘটনায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থা ও কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জয় ক্লেটন সতর্ক করেছিলেন, বর্তমান ও সাবেক মার্কিন শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের গোপন তৎপরতা ও সাইবার নজরদারি বেড়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় শুধু স্কট বেসেন্ট নন, রয়েছেন আরও কয়েকজন সাবেক ও বর্তমান মার্কিন শীর্ষ কর্মকর্তা। তাঁদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির নাম রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর মার্ক মিলি ও জন বোল্টনের নিরাপত্তায় নিয়োজিত সরকারি দেহরক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এতে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা সামরিক ঘাঁটিতে বসবাস করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর আগে ২০২৫ সালের শেষ দিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছিল।

আরও পড়ুনঃ  সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১

এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজ বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং সাবেক গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও তাঁদের দায়িত্ব পালনকালে সামরিক ঘাঁটির সুরক্ষিত পরিবেশে অবস্থান করেছিলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং তাঁদের বাসস্থান পরিবর্তনের এসব ঘটনা ওয়াশিংটনের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

 ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

আপডেটের সময়: ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ওয়াশিংটন ডিসির জর্জটাউনে অবস্থিত নিজের বিলাসবহুল বাসভবন ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর বাড়ির সঠিক ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার পর নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে স্কট বেসেন্টের জর্জটাউনের বাসভবনের একটি ছবি প্রকাশিত হয়। এরপর অনলাইনে ইরানপন্থি ব্যক্তিরা ছবিটি বিশ্লেষণ করে তাঁর বাড়ির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে ফেলেন। এতে সম্ভাব্য হামলার ঝুঁকি তৈরি হওয়ায় মার্কিন প্রশাসন দ্রুত তাঁকে নিরাপদ সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে খাজার দাবিতে প্রশ্ন তুললেন বয়কট