ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছ থেকে এক ভেনেজুয়েলার নাগরিককে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস। এ সময় তাঁর গাড়ি থেকে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আটক ব্যক্তির নাম রনি ইওরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পাশের একটি গাড়িতে তাঁকে সন্দেহজনক আচরণ করতে দেখেন কর্মকর্তারা। গাড়িটি চুরি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  এলপিজির দাম ছাড়াল ২ হাজার টাকা, অটোগ্যাসেও বাড়তি খরচের চাপ

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্রিনোস ২০২৪ সালে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কর্মকর্তাদের জানান, তাঁর মাথার ভেতর কিছু কণ্ঠস্বর তাঁকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার নির্দেশ দিচ্ছিল।

এ সময় গাড়িতে অস্ত্র থাকার কথাও স্বীকার করেন তিনি। পরে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করেন কর্মকর্তারা।

ক্রিনোসের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং চোরাই সম্পদ গ্রহণের অভিযোগেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে চমক: মহাসড়ক এখন পুরোপুরি স্বাভাবিক

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, আটক ব্যক্তি মার্কিন নাগরিকদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তাঝুঁকি তৈরি করেছিলেন। তবে সংস্থাটির সদস্যরা নিজেদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনা নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে হোয়াইট হাউস এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতির ঘটনাও বাড়ছে।

আরও পড়ুনঃ  আজ থেকে চার দিন কম চাপে গ্যাস, সরবরাহ বন্ধের আশঙ্কা নেই

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের নিরাপত্তাসংক্রান্ত ঘটনায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সম্পৃক্ততা বেড়েছে। কর্মকর্তাদের ধারণা, এসব ব্যক্তির কাছে হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের পদ বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। ফলে তাঁরা এসবকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারেন।

এর আগে গত মে মাসেও হোয়াইট হাউসের একটি নিরাপত্তা তল্লাশিচৌকির কাছে গুলি চালান মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাঁকে গুলি করে হত্যা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

আপডেটের সময়: ১০:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছ থেকে এক ভেনেজুয়েলার নাগরিককে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস। এ সময় তাঁর গাড়ি থেকে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আটক ব্যক্তির নাম রনি ইওরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পাশের একটি গাড়িতে তাঁকে সন্দেহজনক আচরণ করতে দেখেন কর্মকর্তারা। গাড়িটি চুরি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে চমক: মহাসড়ক এখন পুরোপুরি স্বাভাবিক

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্রিনোস ২০২৪ সালে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কর্মকর্তাদের জানান, তাঁর মাথার ভেতর কিছু কণ্ঠস্বর তাঁকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার নির্দেশ দিচ্ছিল।

এ সময় গাড়িতে অস্ত্র থাকার কথাও স্বীকার করেন তিনি। পরে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করেন কর্মকর্তারা।

ক্রিনোসের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং চোরাই সম্পদ গ্রহণের অভিযোগেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  এলপিজির দাম ছাড়াল ২ হাজার টাকা, অটোগ্যাসেও বাড়তি খরচের চাপ

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, আটক ব্যক্তি মার্কিন নাগরিকদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তাঝুঁকি তৈরি করেছিলেন। তবে সংস্থাটির সদস্যরা নিজেদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনা নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে হোয়াইট হাউস এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতির ঘটনাও বাড়ছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার জেরে পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক