ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে জড়ো হয়েছেন অসংখ্য সংগীতপ্রেমী। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়। দুপুরের পর বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। এতে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন প্রিয় ব্যান্ডের গান শুনতে। বিএনপির র‌্যালি শেষে কনসার্টস্থলে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শনার্থীদেরও পছন্দের ব্যান্ডের পরিবেশনা শোনার অপেক্ষায় থাকতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ, অভিযোগ সোনারিকার

কনসার্টে গান পরিবেশন করছে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া এই সংগীত আয়োজন প্রায় সাত ঘণ্টা চলার কথা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।

কনসার্টে আসা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মিফতাহুল জান্নাত বলেন, একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে এসে তাঁর ভালো লাগছে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

মাহি সিয়াম নামের আরেক তরুণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও পরিচিত করবে। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারার আনন্দও আলাদা।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

দর্শনার্থীদের মধ্যে বিশেষ করে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান শোনার অপেক্ষা বেশি দেখা গেছে। কনসার্টে আসা মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান তাঁর খুব ভালো লাগে। এ ধরনের উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত।

এদিকে কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

আপডেটের সময়: ১০:১১:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে জড়ো হয়েছেন অসংখ্য সংগীতপ্রেমী। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়। দুপুরের পর বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। এতে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন প্রিয় ব্যান্ডের গান শুনতে। বিএনপির র‌্যালি শেষে কনসার্টস্থলে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শনার্থীদেরও পছন্দের ব্যান্ডের পরিবেশনা শোনার অপেক্ষায় থাকতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  “ষাট গম্বুজ মসজিদ: বাংলাদেশের গর্ব, বিশ্বের অমূল্য সম্পদ”

কনসার্টে গান পরিবেশন করছে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া এই সংগীত আয়োজন প্রায় সাত ঘণ্টা চলার কথা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।

কনসার্টে আসা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মিফতাহুল জান্নাত বলেন, একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে এসে তাঁর ভালো লাগছে।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

মাহি সিয়াম নামের আরেক তরুণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও পরিচিত করবে। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারার আনন্দও আলাদা।

আরও পড়ুনঃ  কপ৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান