ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

“ষাট গম্বুজ মসজিদ: বাংলাদেশের গর্ব, বিশ্বের অমূল্য সম্পদ”

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিশ্ব ঐতিহ্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই অমূল্য সাংস্কৃতিক সম্পদকে আরও পরিচিত করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, “এই মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের এক অমূল্য সাংস্কৃতিক সম্পদ। দেশের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশিল্প ও ঐতিহ্যের অনন্য পরিচায়ক এই স্থাপনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে। এ ধরনের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব।”

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে

পরিদর্শনকালে মন্ত্রী মসজিদের অনন্য স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকাজ ঘুরে দেখেন এবং এর বিভিন্ন শৈল্পিক বৈশিষ্ট্য ও চলমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর মূল স্থাপত্য বৈশিষ্ট্য ও ঐতিহাসিক স্বকীয়তা অক্ষুণ্ন রেখে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ  ডলারের দরপতনে বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয়, এটি জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এর যথাযথ প্রচার ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর উদ্যোগও জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল গ্রহণের আহ্বান খাদ্যমন্ত্রীর

পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। এ সময় সংস্কৃতিসচিব ইয়াসমিন বেগম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক ও কাস্টোডিয়ান উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

“ষাট গম্বুজ মসজিদ: বাংলাদেশের গর্ব, বিশ্বের অমূল্য সম্পদ”

আপডেটের সময়: ০৯:১৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিশ্ব ঐতিহ্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই অমূল্য সাংস্কৃতিক সম্পদকে আরও পরিচিত করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, “এই মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের এক অমূল্য সাংস্কৃতিক সম্পদ। দেশের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশিল্প ও ঐতিহ্যের অনন্য পরিচায়ক এই স্থাপনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে। এ ধরনের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব।”

আরও পড়ুনঃ  আজ থেকে চার দিন কম চাপে গ্যাস, সরবরাহ বন্ধের আশঙ্কা নেই

পরিদর্শনকালে মন্ত্রী মসজিদের অনন্য স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকাজ ঘুরে দেখেন এবং এর বিভিন্ন শৈল্পিক বৈশিষ্ট্য ও চলমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর মূল স্থাপত্য বৈশিষ্ট্য ও ঐতিহাসিক স্বকীয়তা অক্ষুণ্ন রেখে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ  খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল গ্রহণের আহ্বান খাদ্যমন্ত্রীর

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয়, এটি জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এর যথাযথ প্রচার ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর উদ্যোগও জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে ফের গ্রেপ্তার দেখানো