
সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থান জোরদারে অনলাইন গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওএনএবি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কি না, তা নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে নীতিমালা করা হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মূলনীতিকে গুরুত্ব দেবে। সেটি হলো—’সবার আগে বাংলাদেশ’।
অনলাইন গণমাধ্যমের বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখা এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
প্রতিবেদকের নাম 
























