ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির প্রভাবে বিশ্ববাজারে আরও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

বাজারের তথ্য অনুযায়ী, বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপক ডলার সূচক ০.১১ শতাংশ বেড়ে ১০২.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান।

যুক্তরাষ্ট্রে গত অক্টোবরের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। এমনকি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও নাকচ করেননি তারা।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা

বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে। পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে।

ইউরো ও পাউন্ডের দরপতন

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে আন্তর্জাতিক বাজারে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মূল্য কমেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউরোর দাম ০.০৮ শতাংশ কমে ১.১০৮ ডলারে নেমেছে। গত বছরের মে মাসের পর এটিই ইউরোর সর্বনিম্ন অবস্থান।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দর ০.১৬ শতাংশ কমে ১.৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে।

তবে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর সামান্য কমেছে। এ মুদ্রার বিপরীতে ডলারের মূল্য ০.০৩ শতাংশ কমে ১৫৯.৭৪ ইয়েনে নেমেছে।

বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতির পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনগুলোতে আন্তর্জাতিক মুদ্রাবাজারের গতিপ্রকৃতি নির্ধারিত হতে পারে।

সূত্র: রয়টার্স

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

আপডেটের সময়: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির প্রভাবে বিশ্ববাজারে আরও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

আরও পড়ুনঃ  দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

বাজারের তথ্য অনুযায়ী, বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপক ডলার সূচক ০.১১ শতাংশ বেড়ে ১০২.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান।

যুক্তরাষ্ট্রে গত অক্টোবরের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। এমনকি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও নাকচ করেননি তারা।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে। পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে।

ইউরো ও পাউন্ডের দরপতন

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে আন্তর্জাতিক বাজারে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মূল্য কমেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউরোর দাম ০.০৮ শতাংশ কমে ১.১০৮ ডলারে নেমেছে। গত বছরের মে মাসের পর এটিই ইউরোর সর্বনিম্ন অবস্থান।

আরও পড়ুনঃ  টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা