ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সমর্থকদের মাঠে প্রবেশ না করতে দেওয়ার অনুরোধ করেছে আর্জেন্টিনা সরকার পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোটরসাইকেলের ধাক্কার পর বাসচাপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারে মোটরসাইকেলের ধাক্কা ও পরবর্তী বাসচাপায় আক্তারুল আলম নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে আক্তারুল আলমের ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আরও পড়ুনঃ  নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

ঘটনার পর মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পলাতক বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের গ্রামের বাড়ি পিরোজপুরে হলেও বর্তমানে তারা রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বসবাস করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী

মোটরসাইকেলের ধাক্কার পর বাসচাপায় পথচারীর মৃত্যু

আপডেটের সময়: ০৭:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬