ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুসংহত করতে আমলাতন্ত্রকে জনমুখী ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানকে অনুসরণ করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার কাজ চলছে। তিনি দাবি করেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং দেশ-বিদেশে তা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

তিনি বলেন, গত প্রায় দেড় দশকে দেশে প্রকৃত গণতান্ত্রিক চর্চা ছিল না। বর্তমানে সংসদে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং বিরোধী দলও জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তার মতে, এটি সংসদীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা

ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কায়সার কামাল বলেন, দেশে সংখ্যালঘুদের সব ক্ষেত্রে সমান অধিকার ও মর্যাদা দেওয়া হয়। বর্তমান জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক সদস্য রয়েছেন এবং সরকারের মন্ত্রিসভাতেও তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

আলোচনায় বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে নারীদের নেতৃত্বের ভূমিকার বিষয়টিও উঠে আসে। এ ক্ষেত্রে বাংলাদেশ সংসদের অভিজ্ঞতার প্রশংসা করেন ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা।

ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এসব উদ্যোগকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের নাগরিক সুবিধার আদলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ২০ টাকার আলু বিক্রি হচ্ছে ১৪ টাকায়, কেজিতে ৫–৬ টাকা লোকসান

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করার ক্ষেত্রে যুক্তরাজ্যের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের আদলে দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টকে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবেও উল্লেখ করেন।

এ সময় ব্রিটিশ প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাজ্যের খ্যাতনামা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা চালুর আগ্রহ প্রকাশ করা হয়।

ডেপুটি স্পিকার আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি সংসদ অধিবেশন দেখার পাশাপাশি জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

আরও পড়ুনঃ  ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, বাংলাদেশে যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের শাখা চালু এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য অপসানা বেগম ও শওকত আদম এবং যুক্তরাজ্যের এপিপিজির জ্যেষ্ঠ কর্মকর্তা লর্ড কুরবান হোসেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্রিটিশ প্রতিনিধিদলকে জাতীয় সংসদ ভবন ও নবনির্মিত জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধিদল এ আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

আপডেটের সময়: ০৬:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুসংহত করতে আমলাতন্ত্রকে জনমুখী ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানকে অনুসরণ করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার কাজ চলছে। তিনি দাবি করেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং দেশ-বিদেশে তা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

তিনি বলেন, গত প্রায় দেড় দশকে দেশে প্রকৃত গণতান্ত্রিক চর্চা ছিল না। বর্তমানে সংসদে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং বিরোধী দলও জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তার মতে, এটি সংসদীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে।

আরও পড়ুনঃ  রাজধানীর চারপাশে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ

ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কায়সার কামাল বলেন, দেশে সংখ্যালঘুদের সব ক্ষেত্রে সমান অধিকার ও মর্যাদা দেওয়া হয়। বর্তমান জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক সদস্য রয়েছেন এবং সরকারের মন্ত্রিসভাতেও তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

আলোচনায় বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে নারীদের নেতৃত্বের ভূমিকার বিষয়টিও উঠে আসে। এ ক্ষেত্রে বাংলাদেশ সংসদের অভিজ্ঞতার প্রশংসা করেন ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা।

ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এসব উদ্যোগকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের নাগরিক সুবিধার আদলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  মরিয়ম খাতুনের মৃত্যু মামলা: রিমান্ড শেষে কারাগারে মামা ওবায়দুর