ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কী?’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ছবিটি বাস্তব, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা জানতে চেয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মতলব কী?’ তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মেঘনা আলমের প্রকাশ করা ছবিতে সারজিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার হাতে একটি প্রভোস্ট অ্যাওয়ার্ডের ক্রেস্ট রয়েছে। ছবির পেছনে থাকা নামফলকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট ১৫ লাখ টাকার মালামাল

ছবিটির সঙ্গে মেঘনা আলম লিখেছেন, ‘কে এটা? মতলব কী? রিয়াল নাকি এআই?’

তবে ছবিটি কেন পোস্ট করেছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। পোস্টের মন্তব্যের ঘরে কয়েকজন সারজিস আলমের অতীত ছাত্ররাজনীতি ও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেছেন। তবে এসব মন্তব্যের মাধ্যমে ছবিটির সত্যতা বা প্রেক্ষাপট নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ছেলের কাছে একটু আশ্রয় চান অসুস্থ মা, একসঙ্গে রাখতে নারাজ ছেলে

মেঘনা আলম মডেলিং ও অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। তিনি মৎস্যজীবী দলের নেত্রী হিসেবেও পরিচিত।

অন্যদিকে, সারজিস আলম ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর অপসারণসহ ডাকসু ভিপির চার দাবি

ছবিটি নিয়ে আলোচনা চললেও এর সত্যতা কিংবা প্রকাশের পেছনের কারণ সম্পর্কে মেঘনা আলমের পোস্টে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কী?’

আপডেটের সময়: ০৭:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ছবিটি বাস্তব, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা জানতে চেয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মতলব কী?’ তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মেঘনা আলমের প্রকাশ করা ছবিতে সারজিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার হাতে একটি প্রভোস্ট অ্যাওয়ার্ডের ক্রেস্ট রয়েছে। ছবির পেছনে থাকা নামফলকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  ছেলের কাছে একটু আশ্রয় চান অসুস্থ মা, একসঙ্গে রাখতে নারাজ ছেলে

ছবিটির সঙ্গে মেঘনা আলম লিখেছেন, ‘কে এটা? মতলব কী? রিয়াল নাকি এআই?’

তবে ছবিটি কেন পোস্ট করেছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। পোস্টের মন্তব্যের ঘরে কয়েকজন সারজিস আলমের অতীত ছাত্ররাজনীতি ও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেছেন। তবে এসব মন্তব্যের মাধ্যমে ছবিটির সত্যতা বা প্রেক্ষাপট নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার