ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লি মেট্রোতে গোপনে নারী যাত্রীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ সদস্য বরখাস্ত জাতীয় হাসির পাত্র হিসেবে মূল্যায়িত হয়েছেন হিরো আলম’: জয় তামিলনাড়ুতে কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী এসএসসি খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর পল্লী উন্নয়ন বোর্ডে ৩৮ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে ব্র্যাকে চাকরি, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে গোলাম পরওয়ারের অভিযোগ গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কড়া প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এসএসসি খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন

গুরুতর অসঙ্গতি থাকা খাতাগুলো অগ্রাধিকার পাবে

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আসবে, তা নির্ধারণে সরকার নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

প্রায় ২০ লাখ খাতা পুনরায় দেখা সম্ভব নয়

খাতা পুনঃমূল্যায়নে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে প্রায় সব শিক্ষার্থী আবেদন করায় বিপুলসংখ্যক খাতা পুনরায় পরীক্ষা করা সরকারের জন্য বাস্তবসম্মত নয়।

আরও পড়ুনঃ  ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি

তিনি বলেন, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় দেখা কার্যত অসম্ভব। তাই কোন ধরনের খাতা পুনঃমূল্যায়ন করা হবে এবং কোনগুলো হবে না, তা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  বদলে যাচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা, ৫০ মোড়ে বসছে এআই সিগন্যাল

গুরুতর অসঙ্গতি থাকা খাতা গুরুত্ব পাবে

শিক্ষামন্ত্রী জানান, এখন পর্যন্ত ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের নিষ্পত্তি করে শিক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এজন্য কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

আবেদনকারীদের ক্ষেত্রে টেবুলেশন শিট ও নিরীক্ষার বিষয়গুলো দেখা হবে। যেসব খাতায় গুরুতর অসঙ্গতি বা সমস্যা পাওয়া যাবে, সেগুলোই মূলত গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।

আরও পড়ুনঃ  ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

পরীক্ষকদের মূল্যায়নও যাচাই হবে

শিক্ষামন্ত্রী আরও বলেন, পুনঃমূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের খাতা মূল্যায়নের মান সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা দেখছেন কি না কিংবা নম্বর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি করছেন কি না—এসব বিষয়ও যাচাই করা সম্ভব হবে।

মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লি মেট্রোতে গোপনে নারী যাত্রীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ সদস্য বরখাস্ত

এসএসসি খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন

আপডেটের সময়: ০৫:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

গুরুতর অসঙ্গতি থাকা খাতাগুলো অগ্রাধিকার পাবে

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আসবে, তা নির্ধারণে সরকার নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

প্রায় ২০ লাখ খাতা পুনরায় দেখা সম্ভব নয়

খাতা পুনঃমূল্যায়নে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে প্রায় সব শিক্ষার্থী আবেদন করায় বিপুলসংখ্যক খাতা পুনরায় পরীক্ষা করা সরকারের জন্য বাস্তবসম্মত নয়।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরিতে লাগবে দুই বছর: বাণিজ্যমন্ত্রী

তিনি বলেন, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় দেখা কার্যত অসম্ভব। তাই কোন ধরনের খাতা পুনঃমূল্যায়ন করা হবে এবং কোনগুলো হবে না, তা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী