ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জেলা প্রশাসকের মানবিকতায় স্বজনদের কাছে ফিরল পাঁচ মরদেহ

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যখন পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, তখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। প্রশাসনের দ্রুত উদ্যোগ ও ব্যক্তিগত তদারকিতে নিহতদের মরদেহ সম্মানের সঙ্গে তাদের নিজ জেলা গোপালগঞ্জে পৌঁছে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে। খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে যান জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক বিশেষ উদ্যোগে রাতেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করার ব্যবস্থা করেন। সাধারণত নির্ধারিত সময়ের পর ময়নাতদন্ত বন্ধ থাকলেও, মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে এই ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সিঙ্গাপুরে সাইফুজ্জামানের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

এছাড়া প্রতিকূল আবহাওয়া ও দীর্ঘ পথের কথা বিবেচনা করে মরদেহ পরিবহনের জন্য দুটি ফ্রিজিং ভ্যানের ব্যবস্থাও করেন তিনি। জেলা প্রশাসকের ভাষায়,
“মানুষ মৃত্যুর পরও তার মরদেহের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

শুধু পরিবহন নয়, দাফন ও সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সহায়তা নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন—শারমিন খানম (৩৫), তার ভাই রসুল (২২), এবং শারমিন-ফোরকান দম্পতির তিন কন্যা মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২)। পুলিশ ধারণা করছে, শারমিনের স্বামী ফোরকান মিয়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

গভীর রাতে ফ্রিজিং ভ্যানে মরদেহগুলো গোপালগঞ্জের উদ্দেশে রওনা হলে সেখানে উপস্থিত অনেকেই প্রশাসনের এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন। শোকের কঠিন মুহূর্তে প্রশাসনের এমন সংবেদনশীল ভূমিকা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জেলা প্রশাসকের মানবিকতায় স্বজনদের কাছে ফিরল পাঁচ মরদেহ

আপডেটের সময়: ১১:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬