ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম এবং আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে

জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল জামায়াতে ইসলামী

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানসহ উপস্থিত নেতারা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

T ag
জনপ্রিয় পোস্ট

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেছে

আপডেটের সময়: ১০:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম এবং আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর ঘিরে শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য স্পিকারের

জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  “জামায়াতের মতো ত্যাগ স্বীকার আর কোনো দল করেনি”: এটিএম আজহারুল