ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগামী বছর জানুয়ারির শেষে এসএসসি, জুনে এইচএসসি

আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ   ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি ও বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে নিয়মতান্ত্রিক শিক্ষাবর্ষ চালুর লক্ষ্যেই নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত: ১৪ হাজার প্রার্থীর পুলিশি তদন্ত শুরু

তিনি জানান, ডিসেম্বরে পাবলিক পরীক্ষা আয়োজনের একটি পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে সরকার আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা ছিল, এক বছরে কয়েক মাস সময় কমিয়ে আনলে শিক্ষার্থীরা মানসিক চাপের মুখে পড়বে এবং শিখন ঘাটতি তৈরি হতে পারে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সেশনজট পুরোপুরি দূর করে নির্ধারিত সময়েই সব পাবলিক পরীক্ষা আয়োজনের লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আজ প্রকাশ হচ্ছে কামিল পরীক্ষার ফল

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে—প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার বছরের মধ্যেই সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের জীবন থেকে অপ্রয়োজনীয় সময় নষ্ট কমিয়ে আনা।

T ag
জনপ্রিয় পোস্ট

আগামী বছর জানুয়ারির শেষে এসএসসি, জুনে এইচএসসি

আপডেটের সময়: ১০:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত: ১৪ হাজার প্রার্থীর পুলিশি তদন্ত শুরু

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি ও বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে নিয়মতান্ত্রিক শিক্ষাবর্ষ চালুর লক্ষ্যেই নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

তিনি জানান, ডিসেম্বরে পাবলিক পরীক্ষা আয়োজনের একটি পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে সরকার আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা ছিল, এক বছরে কয়েক মাস সময় কমিয়ে আনলে শিক্ষার্থীরা মানসিক চাপের মুখে পড়বে এবং শিখন ঘাটতি তৈরি হতে পারে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সেশনজট পুরোপুরি দূর করে নির্ধারিত সময়েই সব পাবলিক পরীক্ষা আয়োজনের লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা