ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে একযোগে ছুটি কার্যকর হবে।

তবে শিক্ষার্থীদের জন্য কার্যত ছুটির আমেজ শুরু হবে আরও আগে থেকেই। কারণ ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে ২১ মে বৃহস্পতিবার হবে অনেক শিক্ষার্থীর জন্য ক্লাসের শেষ দিন।

আরও পড়ুনঃ  “‘হয়তো ধ্বংস করতে হতে পারে’—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুঁশিয়ারি”

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার নিয়মিত পাঠদান শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের বিরতি পাচ্ছে।

আরও পড়ুনঃ  জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটে তথ্য সচিবের বক্তব্য

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা ছুটি ভোগের সুযোগ পাচ্ছে।

আরও পড়ুনঃ  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের জরুরি নির্দেশনা

শিক্ষাপঞ্জি অনুযায়ী, বছরের বাকি সময়েও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে আরও কয়েকটি ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে একাধিক সরকারি ছুটি রয়েছে।

প্রতি বছর ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন তাপদাহের সময় শিক্ষার্থীদের বিশ্রাম ও স্বস্তির কথা বিবেচনা করেই দীর্ঘ ছুটির পরিকল্পনা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি

আপডেটের সময়: ০৪:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে একযোগে ছুটি কার্যকর হবে।

তবে শিক্ষার্থীদের জন্য কার্যত ছুটির আমেজ শুরু হবে আরও আগে থেকেই। কারণ ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে ২১ মে বৃহস্পতিবার হবে অনেক শিক্ষার্থীর জন্য ক্লাসের শেষ দিন।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার নিয়মিত পাঠদান শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের বিরতি পাচ্ছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা ছুটি ভোগের সুযোগ পাচ্ছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের সাইনবোর্ড এলাকায় হঠাৎ উত্তেজনা, মহাসড়কে কী ঘটল